হযরত জাফর বিন মুহাম্মদ আস সাদিক (আ.) হিজরী ৮৩ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ১৪৮ সনে আব্বাসীয় খলিফা মানসুরের চক্রান্তে বিষ প্রয়োগের ফলে শাহাদত বরণ করেন। তাকে মদীনার জান্নাতুল বাকীতে দাফন করা হয়।
মহানবী (সা:)’র আহলে বাইত বা তাঁর পবিত্র বংশধরগণ হলেন মহানবী (সা:)র পর মুসলমানদের প্রধান পথ প্রদর্শক। খোদা পরিচিতি আর সৌভাগ্যের পথরূপ আলোর অফুরন্ত আলোকধারাকে ছড়িয়ে দিয়ে মানবজাতিকে অজ্ঞতার আঁধার…