সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত খবর
ধর্ম ও মাজহাব
تیتر سه سرویس
-
ইয়েমেন কেন পরাজয় মেনে নিতে রাজি নয়?
বছরের পর বছর বোমাবর্ষণ, অবরোধ এবং সামরিক জোটের হামলাও ইয়েমেনের আনসারুল্লাহকে নতজানু করতে পারেনি। দৃঢ় মনোবল, যুদ্ধের অভিজ্ঞতা এবং পাহাড়ি ভূপ্রকৃতি সম্পর্কে জ্ঞানের ওপর নির্ভর করে এই আন্দোলন সামরিক শক্তিধর পক্ষগুলোর বিরুদ্ধে দৃঢ়তা ও প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে।
-
শেখ জাকজাকির দৃষ্টিতে ইসলামী ব্যবস্থার বৈশিষ্ট্য
নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম জাকজাকি সমাজে দ্বীন প্রতিষ্ঠার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার অর্থ সমাজের সব মানুষকে মুসলমান হয়ে যেতে হবে-এমন নয়। বরং এর লক্ষ্য হলো আল্লাহর বিধানের শাসন প্রতিষ্ঠা করা এবং আল্লাহর নির্দেশনার পরিপন্থী আইন প্রণয়ন প্রতিরোধ করা।
-
আন্তর্জাতিক সমীকরণ নির্ধারণ করছে ইরানি ক্ষেপণাস্ত্র, মার্কিন বোমা নয়: প্রতিরক্ষামন্ত্রী
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার সমীকরণ নির্ধারণ করছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যুক্তরাষ্ট্রের বোমা নয়। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি পরিস্থিতির সমীকরণ বদলে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোমার পরিণতি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি, অর্থনীতি ও নির্বাচনী হিসাব-নিকাশেও এর প্রভাব পড়বে।
-
‘ইয়েমেনের সঙ্গে যুদ্ধ ভ্রাতৃঘাতী সংঘাত, আমেরিকার স্বার্থে বলি হচ্ছে সৌদি আরব’: মোখবার
হাওজা নিউজ এজেন্সি— ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানকে ‘ভ্রাতৃঘাতী সংঘাত’ আখ্যা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবার বলেছেন, এই যুদ্ধে সৌদি আরবের জীবন ও সম্পদের অপচয় হচ্ছে। তাঁর মতে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে অস্ত্র তাক না করে ইসলামী বিশ্বের প্রধান শত্রু ইসরায়েলের দিকে তাক করা উচিত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে কাজ করে রিয়াদ ভুল পথে এগোচ্ছে; কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, যুক্তরাষ্ট্র প্রয়োজনে তার মিত্রদেরও বলি দেয়।
-
সানা: সৌদি আরবের সামনে একমাত্র পথ আমাদের শর্ত মেনে চলা; মিথ্যা বলে রিয়াদ কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না
ইয়েমেনের এক কর্মকর্তা বলেছেন, মিথ্যা প্রচার করে সৌদি আরব নিজেকে রক্ষা করতে পারবে না। ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং অবরোধ প্রত্যাহার করাই সংকট সমাধানের একমাত্র পথ।
-
আরাকচি: আমরা আমাদের সাত দিনের পরিকল্পনা জানিয়েছি, এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, কাতারের মাধ্যমে আমরা সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা জানিয়েছি। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সাত দিনের মধ্যে স্বাভাবিক নৌচলাচল ফিরিয়ে আনা সম্ভব। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।
-
ইসলামী উম্মাহর ঐক্য বিশ্ব ইসলামী মাজহাবসমূহের নৈকট্য প্রতিষ্ঠার আন্তর্জাতিক সংস্থার প্রথম প্রধান লক্ষ্য
বিশ্ব ইসলামী মাজহাবসমূহের নৈকট্য প্রতিষ্ঠার আন্তর্জাতিক সংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হামিদ শাহরিয়ারি বলেছেন, ইসলামী উম্মাহর ঐক্য ও অভিন্ন সভ্যতাগত পরিচয় সুদৃঢ় করা এ সংস্থার প্রথম প্রধান লক্ষ্য।
-
সৌদির পক্ষ নেওয়ার আগে ইরাক সরকারের উচিত ইয়েমেনে বোমা হামলার নিন্দা জানানো: নাজাফের জুমার ইমাম
হাওজা নিউজ এজেন্সি— ইয়েমেনে চলমান বোমা হামলার নিন্দা না জানিয়ে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আনসারুল্লাহর হামলার প্রতিবাদ করায় ইরাক সরকারের অবস্থানের সমালোচনা করেছেন নাজাফের জুমার নামাজের ইমাম সাইয়্যেদ সদরুদ্দিন কাবাঞ্চি। তিনি বলেছেন, সৌদি আরবের পক্ষে অবস্থান নেওয়ার আগে ইয়েমেনের ওপর হামলার নিন্দা জানানো উচিত বাগদাদের।
-
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ ৪ জন নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিদ্যালয়ে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় তিন শিশুসহ চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা, শিক্ষার্থীদের মানসিক সুরক্ষা এবং স্কুলে বন্দুক সহিংসতা প্রতিরোধে গৃহীত ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, বারবার এমন প্রাণঘাতী হামলার ঘটনা ঘটলেও শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে-মার্কিন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জীবনের প্রকৃত নিরাপত্তা কতটা নিশ্চিত?
-
যুক্তরাষ্ট্র লেবানন সরকারকে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: শেখ আলী আল-খতিব
লেবানন সরকারকে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়াতে যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দেশটির সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী আল-খতিব। তিনি সতর্ক করে বলেছেন, বিভিন্ন অজুহাতে এ ধরনের সংঘাত উসকে দেওয়ার চেষ্টা লেবাননের জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
-
এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব: ইয়েমেনে শক্তির ভারসাম্য পরিবর্তনের অনিচ্ছাকৃত স্বীকারোক্তি সৌদি আরবের
ইয়েমেনের ময়দানে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখিয়েছে, আনসারুল্লাহ সামরিক চাপকে সৌদি আরবের কাছ থেকে নিজেদের দাবি আদায়ের হাতিয়ারে পরিণত করতে সক্ষম হয়েছে।
-
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কীভাবে ব্যর্থ করে দিল ইরানের নিখুঁত হামলা?
উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর ইরানের সুনির্দিষ্ট হামলা যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে।
-
পাকিস্তানের লাহোরের জুমার খতিব:
ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর নীরবতায় যুদ্ধের পরিসর বিস্তৃত হয়েছে
ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর নীরবতা দেশটিকে আরও বেপরোয়া করে তুলেছে, যার ফলে যুদ্ধের পরিসর গাজা থেকে লেবানন, ইরান ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের লাহোরের বিশিষ্ট আলেম ও জুমার খতিব সাইয়্যেদ জাওয়াদ নাকাভি।
-
আজারবাইজানে হিজাববিরোধী নির্দেশনায় ক্ষোভ, স্বতঃস্ফূর্ত বিক্ষোভকে বিদেশি হস্তক্ষেপের তকমা দেওয়ার চেষ্টা
হাওজা নিউজ এজেন্সি— স্কুলে হিজাব পরা ছাত্রীদের প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে আজারবাইজানের বিভিন্ন শহরে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনকে তুরস্ক ও ইরানের কথিত হস্তক্ষেপ হিসেবে তুলে ধরে হিজাবের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের দমনের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে, বিক্ষোভকে ঘিরে ইরান ও তুরস্কের বিরুদ্ধে অভিযোগ দুই প্রতিবেশী মুসলিম দেশের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক দুর্বল করার ইসরায়েলি কৌশলের অংশ হতে পারে।
-
ইয়েমেনের কাছে সৌদি আরবের লজ্জাজনক গোয়েন্দা ব্যর্থতার নেপথ্যে
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অস্থির পরিস্থিতির একটি উল্লেখযোগ্য দিক হলো, এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দেশটির ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা।
-
হারেৎজ: নির্বাচনের পর ইসরায়েলে গৃহযুদ্ধের আশঙ্কা
ইসরায়েলে আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে হিব্রু ভাষার সংবাদপত্র হারেৎজ। পত্রিকাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনে পরাজিত হলে বেনিয়ামিন নেতানিয়াহু বড় ধরনের অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করতে পারেন।