تیتر سه زیرسرویس
-
সৌদি আরবের সঙ্গে যুদ্ধ বন্ধে ইয়েমেনের তিন শর্ত
হাওজা নিউজ এজেন্সি—সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতের অবসান ও শান্তি প্রতিষ্ঠায় তিনটি শর্ত দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। শর্তগুলো হলো—ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন বন্ধ, দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ক্ষতিপূরণ প্রদান।
-
ইরানবিরোধী মনোভাব ছড়াতে সৌদি মুফতিদের ভূমিকা নিয়ে ইয়েমেনি বিশ্লেষকের সমালোচনা
ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের পরিবর্তনের প্রেক্ষাপটে অতীতে ইরানবিরোধী মনোভাব ছড়িয়ে দিতে সৌদি মুফতি ও ধর্মীয় প্রচারকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইয়েমেনের গণমাধ্যমকর্মী মুহসিন আলী আল-জামাল। তাঁর মতে, ধর্মীয় ও সাম্প্রদায়িক বক্তব্যের মাধ্যমে সৌদি ধর্মীয় ব্যক্তিত্বদের একটি অংশ ইরানের সঙ্গে রাজনৈতিক বিরোধকে ধর্মীয় শত্রুতায় রূপ দিয়েছিলেন, যার প্রভাব ইয়েমেনসহ এ অঞ্চলের বিভিন্ন সংঘাতেও পড়েছে।
-
ইরানকে বাদ দিয়ে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব: ওমান
ইরান, ইরাক ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় সদস্যদেশকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। তিনি বলেছেন, ইরানকে বাদ দিয়ে গড়ে তোলা নিরাপত্তাব্যবস্থা স্বভাবতই অস্থিতিশীল এবং তা দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।
-
সৌদি-ইয়েমেন সংলাপে ইরানের সহযোগিতার প্রস্তাব, আঞ্চলিক সংকটের সামরিক সমাধান নেই
হাওজা নিউজ এজেন্সি— সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু এবং সংকটের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সহযোগিতা দিতে প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, সামরিক পদক্ষেপের ওপর জোর দিয়ে রাজনৈতিক সমাধান উপেক্ষা করা হলে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
-
ফিলিস্তিনের পশ্চিম তীরে তিন বছরে ১১ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল
হাওজা নিউজ এজেন্সি—ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গত তিন বছরে ১১ হাজারের বেশি বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র ‘মোতা’ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
-
আনসারুল্লাহর সদস্য মোহাম্মদ আল-ফারাহর প্রশ্ন:
ইয়েমেনে ১২ বছরের হত্যাযজ্ঞ ও অবরোধে নীরবতা, এখন রিয়াদ বিমানবন্দর নিয়ে উদ্বেগ কেন?
হাওজা নিউজ এজেন্সি— ইয়েমেনে ১২ বছর ধরে হামলা ও অবরোধের ঘটনায় নীরব থাকা কয়েকটি দেশের সমালোচনা করে দেশটির আনসারুল্লাহ আন্দোলনের সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, সানার লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত। এখনো নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ও চমকপ্রদ কৌশল যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়নি।
-
মার্কিন নির্দেশনা ও সমর্থনে সৌদি আরব ইয়েমেনে হামলা চালাচ্ছে: হুথি নেতা
ইয়েমেনের সানা সরকার পরিচালনাকারী আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালেক আল-হুথি বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্দেশনা ও সমর্থনেই সৌদি আরব ইয়েমেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
-
গাজা যুদ্ধের বর্ণনায় জাতিসংঘ মহাসচিবের ‘নরম সুর’, তীব্র নিন্দা হামাসের
হাওজা নিউজ এজেন্সি— গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি আগ্রাসনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, বক্তব্যে গাজা যুদ্ধের বাস্তবতা যথাযথভাবে তুলে ধরা হয়নি; বরং এতে ভিত্তিহীন দাবি করা হয়েছে এবং ঐতিহাসিক বাস্তবতা উপেক্ষা করা হয়েছে।
-
সৌদি আরব ভিত্তিহীন ধর্মীয় অভিযোগ তুলে ইয়েমেনের সংকট থেকে বেরিয়ে আসতে চাইছে
ইয়েমেনের এক নারী গণমাধ্যমকর্মী ও আনসারুল্লাহর নারী কমিটির সদস্য উম্মা মালিক খাশাব এক নিবন্ধে লিখেছেন, সৌদি আরবের নৈতিক দেউলিয়াত্ব সম্প্রতি একটি নতুন ও মনগড়া অভিযোগের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে। সৌদি প্রচারণায় দাবি করা হচ্ছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষ করে মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করার ঘটনাকে কেন্দ্র করে সৌদির ‘ভণ্ড শোকপ্রকাশ’ এই প্রচারণারই অংশ। তাঁর মতে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগের উদ্দেশ্য হলো সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়া, আন্তর্জাতিক সহানুভূতি অর্জন এবং নিজেদের ব্যর্থতা আড়াল করা।
-
ইরবিলে সামরিক সরঞ্জাম, মার্কিন বাহিনীর পুনরায় ইরাকে ফেরার ইঙ্গিত?
ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশের হারির সামরিক ঘাঁটি ও মার্কিন কনস্যুলেট থেকে মার্কিন বাহিনী তাদের সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়নি বলে দাবি করেছে সুলায়মানিয়াহ প্রদেশের একটি নিরাপত্তা সূত্র। সূত্রটির দাবি, আনুষ্ঠানিক প্রত্যাহারের ঘোষণা সত্ত্বেও সামরিক সরঞ্জাম রেখে যাওয়া এবং উত্তর ইরাকের আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের টহল অব্যাহত থাকা ভবিষ্যতে মার্কিন বাহিনীর পুনরায় মোতায়েনের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।