সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত খবর
ধর্ম ও মাজহাব
تیتر سه سرویس
-
পাকিস্তানের লাহোরের জুমার খতিব:
ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর নীরবতায় যুদ্ধের পরিসর বিস্তৃত হয়েছে
ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর নীরবতা দেশটিকে আরও বেপরোয়া করে তুলেছে, যার ফলে যুদ্ধের পরিসর গাজা থেকে লেবানন, ইরান ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের লাহোরের বিশিষ্ট আলেম ও জুমার খতিব সাইয়্যেদ জাওয়াদ নাকাভি।
-
গাজার সাবেক প্রধান মুফতি ড. মাহমুদ ইউসুফ মুহাম্মদ আল-শুবাকি জামিয়া উরওয়াতুল উসকা, লাহোর সফর করেছেন
গাজার সাবেক প্রধান মুফতি ড. মাহমুদ ইউসুফ মুহাম্মদ আল-শুবাকি পাকিস্তানের লাহোরে অবস্থিত জামিয়া উরওয়াতুল উসকা সফর করেন। এ সময় তিনি আল্লামা সাইয়্যেদ জাওয়াদ নাকভির সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
-
বৈজ্ঞানিক অগ্রগতিই মিনাবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রকৃত উপায়
করাচিতে ইরান সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান বলেন, শহীদ শিক্ষার্থীদের স্মরণ যেন কেবল স্মরণসভা ও আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থাকে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর সর্বোত্তম উপায় হলো জ্ঞান, নৈতিকতা, সচেতনতা ও মানুষের সেবার পথে এগিয়ে চলা।
-
পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈতনীতি অন্যায়: পাকিস্তান শিয়া আলেম পরিষদের প্রধান
হাওজা নিউজ এজেন্সি— আন্তর্জাতিক সম্প্রদায়ের পরমাণু নীতিতে দ্বৈত মানদণ্ডের সমালোচনা করেছেন পাকিস্তান শিয়া আলেম পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সৈয়দ সাজিদ আলী নাকভি। তিনি বলেছেন, একদিকে ‘আধিপত্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলোর’ আগ্রাসন ও নৃশংসতার ক্ষেত্রে নীরবতা দেখা যাচ্ছে, অন্যদিকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনাকারী দেশগুলোর ওপর চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
-
মুসলিম দেশগুলোকে মতপার্থক্য দূরে রেখে অভিন্ন স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
হাওজা নিউজ এজেন্সি: মুসলিম দেশগুলোকে পারস্পরিক মতপার্থক্য দূরে রেখে অভিন্ন স্বার্থ ও সক্ষমতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের হযরত আবদুল আজিম (আ.)-এর পবিত্র মাজারের তত্ত্বাবধায়ক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ আলী কাজী আসকার।
-
মুসলিম ঐক্য, আহলে বাইতের শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে নাজাফে শিয়া-সুন্নি আলেমের বৈঠক
মুসলিম ঐক্য ও সংহতি জোরদার, আহলে বাইতের শিক্ষা অনুসরণ এবং ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে ইরাকের পবিত্র নাজাফ নগরীতে শিয়া ও সুন্নি দুই বিশিষ্ট আলেমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
-
আঞ্চলিক সংকটের মূল কারণ ইরানে আগ্রাসন; কূটনীতিই সংকট নিরসনের একমাত্র টেকসই পথ: শাহবাজ শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় হামলার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এ সংকট নিরসনে কূটনীতিই একমাত্র টেকসই পথ বলে মন্তব্য করেছেন তিনি।
-
ইরানের প্রতিরোধ মুসলিমদের জন্য একটি বড় শিক্ষা
খাইবার পাখতুনখোয়ার গভর্নর সুহাইল আফ্রিদি ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রসঙ্গে বলেন: যে কোনো দেশ যে মহাশক্তিকে 'না' বলে, তার ওপর আক্রমণ চালানো হয়; তার নেতা শহীদ হন এবং বহু বছর যুদ্ধের চাপে থাকতে পারে, কিন্তু ইরানিরা এই কঠিন সময়ে প্রতিরোধ গড়ে তুলেছিল, যা মুসলিম বিশ্বের জন্য একটি বড় শিক্ষা।
-
আয়াতুল্লাহিল উজমা সুবহানী:
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উস্তাদদের সম্মান প্রদর্শন আজকের প্রজন্মের জন্য উজ্জ্বল প্রদীপস্বরূপ হবে
মহামান্য আয়াতুল্লাহ সুবহানী স্পষ্টভাবে উল্লেখ করেছেন: বিশিষ্ট ব্যক্তিদের সম্মান করা এবং সেই উস্তাদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, যারা ইসলামি ও নৈতিক সমাজের উন্নয়নে নিজেদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন, নিঃসন্দেহে আজকের প্রজন্মের জন্য একটি উজ্জ্বল প্রদীপ হবে এবং তাদের আগামী দিনের পথকে আরও আলোকিত করবে।
-
পবিত্র নবী (সা.)-এর জীবনী ইসলামি উম্মতের ঐক্য ও মুক্তির চাবিকাঠি
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ আমিন শাহিদী পবিত্র নবী (সা.)-এর উচ্চ মর্যাদার ওপর জোর দিয়ে বলেছেন: নবী (সা.)-এর জীবনী মানবতা, ভালোবাসা, করুণা ও সামাজিক দায়িত্ববোধের অসংখ্য শিক্ষায় পরিপূর্ণ এবং এই শিক্ষাগুলোর অনুশীলন ইসলামি উম্মতের ঐক্য ও মুক্তির ভিত্তি প্রস্তুত করতে পারে।
-
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা মানবে না পাকিস্তান
আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞা মেনে চলবে না বলে জানিয়েছে ইসলামাবাদ।
-
আল্লানা ড. মুহাম্মদ তাহেরুল কাদরি:
রাসুলে আকরাম ﷺ-এর সীরাত সমগ্র মানবজাতির জন্য ভালোবাসা, মমতা ও কল্যাণকামিতার বাস্তব আদর্শ
রাসুলে আকরাম হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনালের উদ্যোগে লাহোরের মিনার-ই-পাকিস্তানে ৪৩তম আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী ﷺ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে মহানবী ﷺ-এর প্রতি তাঁদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন।
-
খ্রিস্টানদের জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ ভূখণ্ড হলো ‘ইরান’
রাওয়ালপিন্ডিতে ইরান সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে খ্রিস্টানদের জন্য ইরানের ভূখণ্ড সুদীর্ঘকাল ধরে আজ পর্যন্ত একটি নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে।
-
দ্বিপাক্ষিক সহযোগিতা ও আঞ্চলিক শান্তি নিয়ে আলোচনায় তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তান সেনাপ্রধান
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আগামী সোমবার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে ইরানের রাজধানী তেহরান সফর করবেন।
-
মুমিন জনগণের উপস্থিতি ও সমর্থন আল্লাহর সাহায্য লাভের অন্যতম প্রধান উপাদান / কর্মকর্তাদের উচিত আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করা
ইরানের অন্যতম শীর্ষ ইসলামি চিন্তাবিদ ও মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদী আমুলি দেশটির পুলিশ বাহিনীর প্রধান কমান্ডার জেনারেল আহমদরেজা রাদানের সঙ্গে সাক্ষাতে জনগণ ও রাষ্ট্রের পারস্পরিক আস্থা এবং দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনগণ যদি অনুভব করে যে কর্মকর্তারাও তাদের নিরাপত্তা, স্বস্তি ও সামাজিক সংকটে পাশে আছেন এবং তাদের সুখ-দুঃখের অংশীদার, তবে জনগণ ও রাষ্ট্রের বন্ধন আরও দৃঢ় হবে।
-
শহীদ ইমামের চিন্তা-ভাবনা মুসলমানদের ঐক্যে প্রতিফলিত হয়েছে
লাহোরে ইমাম খামেনেয়ির (রহ.) জানাজা উপলক্ষে আয়োজিত চেহেলুম অনুষ্ঠানে 'শহীদ উম্মতের চিন্তা-ভাবনা' শীর্ষক সেমিনারের অংশগ্রহণকারীরা মুসলিম জাতিগুলোর মধ্যে বিদ্যমান সহমর্মিতাকে ইমাম খামেনেয়ির (রহ.) চিন্তা-ভাবনার ফসল বলে উল্লেখ করেছেন।