সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত খবর
ধর্ম ও মাজহাব
تیتر سه سرویس
-
ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি শত্রুর হিসাব-নিকাশ বদলে দিয়েছে: প্রতিরক্ষামন্ত্রী
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কিতাবচি বলেছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের ফলে শত্রুপক্ষের হিসাব-নিকাশ বদলে গেছে। বিশেষ করে ইরানের ওপর চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের পর প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের ফলে যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে শত্রুপক্ষের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে।
-
আয়াতুল্লাহ আরাফির আহ্বান: রাতের গণসমাবেশ জোরদারে আট দফা কর্মপরিকল্পনা, যুদ্ধ এখনো শেষ হয়নি
ইরানের হাওজা ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলিরেজা আরাফি বলেছেন, জনগণের সমাবেশ দেশের সামরিক ও নিরাপত্তাগত শক্তির প্রধান ভিত্তি এবং ইরান ও ইসলামী বিপ্লবের সঙ্গে বিশ্বের জনমতের সংযোগসূত্র। তিনি এসব সমাবেশ অব্যাহত রাখা, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ বাড়ানো, মসজিদ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা জোরদার করা এবং সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধের অভিজ্ঞতাকে তরুণ প্রজন্মের জন্য একটি শিক্ষামূলক ধারায় রূপান্তরের আহ্বান জানান।
-
হিজাবধারী নারীদের ওপর জুলুম বন্ধ করুন: আজারবাইজানের শাসকদের প্রতি আয়াতুল্লাহ শাব জিন্দাদার
আজারবাইজানের শাসকদের হিজাবধারী নারীদের ওপর বিদ্বেষ ও জুলুম বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুপ্রিম কাউন্সিলের সচিব আয়াতুল্লাহ শাব জিন্দাদার। তিনি আশা প্রকাশ করেন, দেশটির শাসকরা সচেতন হবেন এবং হিজাবধারী নারীদের প্রতি নিপীড়নমূলক আচরণ থেকে বিরত থাকবেন।
-
আন্তর্জাতিক সমীকরণ নির্ধারণ করছে ইরানি ক্ষেপণাস্ত্র, মার্কিন বোমা নয়: প্রতিরক্ষামন্ত্রী
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার সমীকরণ নির্ধারণ করছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যুক্তরাষ্ট্রের বোমা নয়। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি পরিস্থিতির সমীকরণ বদলে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোমার পরিণতি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি, অর্থনীতি ও নির্বাচনী হিসাব-নিকাশেও এর প্রভাব পড়বে।
-
‘ইয়েমেনের সঙ্গে যুদ্ধ ভ্রাতৃঘাতী সংঘাত, আমেরিকার স্বার্থে বলি হচ্ছে সৌদি আরব’: মোখবার
হাওজা নিউজ এজেন্সি— ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানকে ‘ভ্রাতৃঘাতী সংঘাত’ আখ্যা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবার বলেছেন, এই যুদ্ধে সৌদি আরবের জীবন ও সম্পদের অপচয় হচ্ছে। তাঁর মতে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে অস্ত্র তাক না করে ইসলামী বিশ্বের প্রধান শত্রু ইসরায়েলের দিকে তাক করা উচিত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে কাজ করে রিয়াদ ভুল পথে এগোচ্ছে; কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, যুক্তরাষ্ট্র প্রয়োজনে তার মিত্রদেরও বলি দেয়।
-
জুমার খুতবায় আয়াতুল্লাহ সাঈদী:
হযরত জয়নাব (সা. আ.)-এর জীবনাদর্শ থেকে বর্তমান সময়ের জন্য সাতটি গুরুত্বপূর্ণ শিক্ষা
হযরত জয়নাব (সা. আ.) জ্ঞান, দূরদর্শিতা, পরিস্থিতি অনুধাবন, ধৈর্য, অবিচলতা ও আত্মত্যাগের এক অনন্য আদর্শ। তিনি ইমাম আলী (আ.)-এর শিক্ষা অনুসরণ করেছেন, জালিম শাসকদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং মজলুমদের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে শাসকদেরও আহলে বাইতের পথ অনুসরণ এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মদ সাঈদী।
-
হযরত যায়নাব (সা. আ.)-এর জন্মবার্ষিকী ও নার্স দিবস উপলক্ষে বিপ্লবী সর্বোচ্চ নেতার বার্তা: নার্সরা করুণা ও আশার দূত
ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা হযরত যায়নাব (সা.আ.)-এর জন্মবার্ষিকী এবং নার্স দিবস উপলক্ষে এক বার্তায় ইসলামী ইরানের যায়নাবী নারী ও কন্যাদের ভূমিকাকে ইরানী জাতির অনন্য পুনরুত্থানকালে বিস্ময়কর বলে অভিহিত করেছেন।
-
নার্সরা হযরত জয়নাব (সা.আ.)-এর আত্মত্যাগ ও নিবেদনের পথে অগ্রসর: আয়াতুল্লাহ আরাফি
হযরত জয়নাব বিনতে আলী (সা.আ.)-এর জন্মবার্ষিকী ও নার্সিং দিবস উপলক্ষে ইরানের বিশিষ্ট আলেমে দ্বীন ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আরাফি নার্সদের দিন-রাতের সেবাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেছেন, হযরত জয়নব (সা.আ.) কেবল কারবালার সেবিকা ছিলেন না; বরং ইতিহাসের কঠিনতম পর্যায়ে ধৈর্য ও অবিচলতার পতাকাবাহকও ছিলেন। আজ নার্সরা সেই আত্মত্যাগ ও নিবেদনের পথেই অগ্রসর হচ্ছেন।
-
ইরানি সেনাদের প্রতিরোধ সক্ষমতা ঈমান ও সামরিক শক্তির সমন্বিত প্রতিফলন: সেনাপ্রধান
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, যুদ্ধক্ষেত্রে এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে ইরানি সেনাসদস্যদের দৃঢ় অবস্থান ঈমান ও সামরিক শক্তির সমন্বিত প্রতিফলন। সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষায় আধ্যাত্মিকতা ও রাজনৈতিক সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
স্থায়ী প্রতিরোধ সক্ষমতা গড়তে যুদ্ধ ও আলোচনার সমন্বয় জরুরি: ইরানের পার্লামেন্ট স্পিকার
ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে হামলা ঠেকাতে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক আলোচনাও চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের কালিবফ। তাঁর মতে, শুধু চুক্তি স্বাক্ষর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; বরং যুক্তরাষ্ট্রসহ সম্ভাব্য প্রতিপক্ষকে সামরিক শক্তি ও প্রতিরোধ সক্ষমতার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে কোনো লক্ষ্য অর্জন করা যাবে না।
-
দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইরানের জোরালো অবস্থান
হাওজা নিউজ এজেন্সি— দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ এবং দেশটির দক্ষিণাঞ্চলে দখলদারত্বের অবসান ঘটানোর ওপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ বিষয়ে ইরানের দৃঢ় অবস্থান তুলে ধরেন।
-
আল্লাহর শক্তিকে পরাভূত করার সাধ্য কারও নেই, ইরানের বিজয় স্বীকার করছে বিশ্ব: আয়াতুল্লাহ রজাভী
ঐশী সাহায্য ও জনগণের প্রতিরোধের কারণে শত্রুদের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয়ী হয়েছে এবং বিশ্ব আজ তা স্বীকার করছে বলে দাবি করেছেন ইমাম খোমেনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান আয়াতুল্লাহ মাহমুদ রজাভী। তিনি বলেন, আল্লাহর শক্তিকে পরাভূত করার সাধ্য কারও নেই।
-
বিশ্বের শীর্ষ চার শক্তির একটি ইরান: আইআরজিসি কমান্ডার
সাম্প্রতিক যুদ্ধে শত্রুপক্ষের কোনো অশুভ লক্ষ্যই অর্জিত হয়নি; বরং আগ্রাসনের মুখে ইরান দৃঢ়তা ও শক্তিমত্তার সঙ্গে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বৃহত্তর তেহরান শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ। তিনি ইরানকে বিশ্বের শীর্ষ চার শক্তির একটি বলে উল্লেখ করেন।
-
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বিদেশি কারও হস্তক্ষেপের অধিকার নেই: আইআরজিসি প্রধান
হাওজা নিউজ এজেন্সি— পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে কোনো বহিরাঞ্চলীয় শক্তির হুমকি সৃষ্টি, আধিপত্য বিস্তার কিংবা হস্তক্ষেপের অধিকার নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।
-
সৌদি-ইয়েমেন সংলাপে ইরানের সহযোগিতার প্রস্তাব, আঞ্চলিক সংকটের সামরিক সমাধান নেই
হাওজা নিউজ এজেন্সি— সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু এবং সংকটের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সহযোগিতা দিতে প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, সামরিক পদক্ষেপের ওপর জোর দিয়ে রাজনৈতিক সমাধান উপেক্ষা করা হলে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
-
বাণিজ্য ও অর্থনীতিতে সহযোগিতা সম্প্রসারণে জোর ইরান-আফগানিস্তানের
হাওজা নিউজ এজেন্সি— বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে ইরান ও আফগানিস্তান উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন ইরান-আফগানিস্তান যৌথ বাণিজ্য চেম্বারের চেয়ারম্যান মাহমুদ সিয়াদাত।