সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত খবর
ধর্ম ও মাজহাব
تیتر سه سرویس
-
সিলেটের কুলাউড়ার পৃথিমপাশায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন। ছবি
সিলেটের কুলাউড়া উপজেলার পৃথিমপাশায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর মহান শিক্ষা নিয়ে আলোচনা করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম ইউনূস আলী গাজী।
-
মাওলানা শরিফুল ইসলাম:
রাসূলুল্লাহ (সা.)-এর শ্রেষ্ঠত্ব তাঁর সর্বজনীন রিসালাত ও মহান চরিত্রে নিহিত
রাসূলুল্লাহ হযরত মুহাম্মাদ (সা.)-এর শ্রেষ্ঠত্ব ও অনন্য মর্যাদা শুধু তিনি সর্বশেষ নবী হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তাঁর সর্বজনীন রিসালাত, মহান চরিত্র, পূর্ণাঙ্গ শরিয়ত, মাকামে মাহমুদ, আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং তাঁর মাধ্যমে নবুওয়াতের ধারার পরিপূর্ণতা—সবকিছু মিলেই তাঁর মর্যাদাকে অনন্য করেছে বলে মন্তব্য করেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মুহাম্মাদ শরিফুল ইসলাম।
-
রাজবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উদযাপিত | ছবি
হাওজা নিউজ এজেন্সি— রাজবাড়ী আলে মুহাম্মাদ (সা.) ইমামবাড়ীতে মিলাদুন্নবী (সা.), ইমাম জাফর সাদিক (সা.)-এর বেলাদাত ও ইসলামি ঐক্য সপ্তাহ উৎযাপিত হয়েছে।
-
চট্টগ্রাম সদরঘাট ইমামবাড়ায় জুমার নামাজ অনুষ্ঠিত | ছবি
হাওজা নিউজ এজেন্সি— বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়ায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আমজাদ হোসেনের ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
-
সুফি তরিকতসমূহের সম্ভাবনা ও কুরআনিক কার্যক্রম
বাংলাদেশে ইরানের সাবেক সাংস্কৃতিক উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, এই দেশে সুফি তরিকতসমূহের ব্যাপক বিস্তৃতি রয়েছে এবং তিনি কাদেরিয়া, নকশবন্দিয়া ও চিশতিয়া তরিকতগুলোকে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় সম্ভাবনা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, এই ধারাগুলোর সঙ্গে আহলে বাইত (আ.)-এর প্রতি ভালোবাসার সম্পর্ক এবং তাদের উগ্রবাদ ও তাকফিরি ধারার বিরোধিতা ধর্মীয় ও সাংস্কৃতিক পারস্পরিক সম্পর্ক বিকাশের জন্য উপযুক্ত ভিত্তি তৈরি করেছে।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষার ৪৪৩টি পাণ্ডুলিপি সংরক্ষিত
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-পরিচালক সাদিয়া আফরিন রুপু জানিয়েছেন, ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ছয়টি তাকে ফারসি ভাষার ৪৪৩টি পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে।
-
হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ পার হতে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত
বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
-
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম সদরঘাট ইমামবাড়ায় বিশেষ মাহফিল | ছবি
হাওজা নিউজ এজেন্সি— পবিত্র ১৭ রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মদিবস স্মরণে চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়ায় আয়োজিত হয়েছে বিশেষ ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ধর্মীয় আলোচনা, নবীপ্রেমের তাৎপর্য তুলে ধরেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আমজাদ হোসেন।
-
মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে খুলনার কাসরে হুসাইন (আ.) ইমামবাড়ায় বর্ণাঢ্য আয়োজন | ছবি
হাওজা নিউজ এজেন্সি— ১৭ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মদিন এবং ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে খুলনার কাসরে হুসাইন (আ.) ইমামবাড়ায় বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী ও সুন্নি আলেমগণ।
-
গুলশানে যাহরা ইমামবাড়ীতে নূরনবী হযরত মুহাম্মদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মদিন উদযাপিত | ছবি
হাওজা নিউজ এজেন্সি— সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাবীবপুর নূরনগরের গুলশানে যাহরা ইমামবাড়ীতে নূরনবী হযরত মুহাম্মদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সাজেদুল ইসলাম।
-
ইসলামি ঐক্য প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান
মুসলমানদের মধ্যকার বিভেদ ও দ্বন্দ্ব দূর করে ঐক্য প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবিদ ও আলেমরা।তারা বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা ও নেতৃত্বের আদর্শ অনুসরণ করলে মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।
-
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নাবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা | ছবি
পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে ১০ম বারের মতো মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, পাঁচলাইশের ইমাম হোসাইন (আ.) জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি আয়োজন করে ইমাম সাজ্জাদ (আ.) জনকল্যাণ সংস্থা, চট্টগ্রাম।
-
ঈদে মিলাদুন্নাবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে ঢাকায় আলোচনা সভা | ছবি
পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে বাংলাদেশস্থ ইরান কালচারাল সেন্টার এবং বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির যৌথ আয়োজনে ঢাকার ধানমন্ডিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ সভায় ইসলামী ঐক্য, ভ্রাতৃত্ব ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ নিয়ে আলোচনা করা হয়।
-
মোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল/ছবি
ঢাকার মোহাম্মদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
-
খুলনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিয়া-সুন্নির ঐক্যের বর্ণাঢ্য জশনে জুলুস
নবীপ্রেমের স্লোগান ও দরুদে মুখরিত নগরী, ইসলামী ঐক্যের বার্তা
-
মহানবী (সা.)-এর আগমন মানবতার সামনে সত্য ও আলোর নতুন দিগন্ত উন্মোচন করেছে: প্রধানমন্ত্রী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও গৌরবময় ঘটনা।