সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত খবর
تیتر سه سرویس
-
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মীর-বাকেরি:
পরিবারে সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার অন্যতম প্রধান ভিত্তি নামাজ
ইরানের ধর্মীয় নগরী কোমে অবস্থিত হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)’র পবিত্র মাজার শরীফের বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ হামিদ মীর-বাকেরি নামাজকে পারিবারিক শিক্ষাদীক্ষার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, সন্তানদের নামাজের বিষয়ে বাবা-মাকে বিশেষভাবে যত্নবান হতে হবে। কারণ, মানুষের ব্যক্তি ও পারিবারিক জীবনে আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং বিভিন্ন ক্ষতি ও বিপদ থেকে মানুষকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে নামাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজি:
মূল্য ও আবাসন বাজারে সরকারের আরও কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োজন; জনগণের প্রতি কর্মকর্তাদের কৃতজ্ঞ থাকা উচিত
ইরানের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন ও মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজি বলেছেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে পণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। আশা করি, সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে।
-
মানুষের অসার ‘অহংকার’ দেখে বিস্ময়
ইমাম সাজ্জাদ (আ.) একটি বর্ণনায় মানুষের অহংকারের অসারতা এবং তার তুচ্ছ ও বস্তুগত পরিণতির কথা তুলে ধরেছেন।
-
কেন ‘তুলনা করা’ পারিবারিক অশান্তির অন্যতম প্রধান কারণ?
মানুষের স্বাতন্ত্র্যকে উপেক্ষা করাই পারিবারিক অনেক টানাপোড়েনের মূল কারণ। মানুষের চিন্তাশক্তি, আবেগগত চাহিদা এবং বেড়ে ওঠার পরিবেশে রয়েছে স্বাভাবিক পার্থক্য। তাই একজন মানুষকে অন্যের সঙ্গে তুলনা করার ভিত্তিটিই অনেক ক্ষেত্রে ভুল। প্রত্যেক ব্যক্তিকে অন্য কারও সঙ্গে তুলনা না করে, তার নিজস্ব সক্ষমতা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার আলোকে বোঝার চেষ্টা করা উচিত।
-
পবিত্র কুরআন মূলত নবী-রাসূলদের কাহিনিসমূহের একটি সংকলন, যা শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে সংকলন ও লিপিবদ্ধ করেছেন?
এ কথা কি বলা যায় যে, পবিত্র কুরআন মূলত নবী-রাসূলদের কাহিনিসমূহের একটি সংকলন, যা শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে সংকলন ও লিপিবদ্ধ করেছেন? আর এ সম্ভাবনাও কি আছে যে, ইসলামের প্রাথমিক যুগের মুসলমানরা, বিশেষত সাহাবায়ে কেরাম, এসব কাহিনি সংগ্রহ ও সংকলনের কাজে তাঁর সঙ্গে সহযোগিতা করেছিলেন?
-
চিন্তাভাবনা— সকল কল্যাণের উৎস
ইমাম হাসান মুজতবা (আ.) এক মূল্যবান বাণীতে তাকওয়া অবলম্বন এবং নিয়মিত চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরেছেন।
-
ভার্চুয়াল জগতের প্রভাব থেকে সন্তানকে রক্ষায় পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ
পরিবার শুধু সন্তানকে তথ্য দেয় না; বরং তাকে নিরাপত্তা, ভালোবাসা, আত্মপরিচয় ও জীবনের মূল্যবোধ শেখায়। তাই ভার্চুয়াল জগতের নানা প্রভাবের মধ্যেও সন্তানের পরিচয় ও মূল্যবোধ গঠনে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে ধর্মীয় সংস্কৃতি ও মূল্যবোধ সন্তানদের মধ্যে সঞ্চারের দায়িত্ব শুধু মায়ের নয়; বাবা, স্কুল, হাওজা, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
-
রাসূলুল্লাহ (সা.) উম্মি হলে হযরত খাদিজা (সা.আ.) কীভাবে তাঁকে বাণিজ্য কাফেলার দায়িত্ব দিয়েছিলেন?
পবিত্র কুরআনে রাসূলুল্লাহ (সা.)-কে ‘উম্মি নবী’ বলা হয়েছে। এখানে ‘উম্মি’ বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে, যিনি কোনো মানবীয় শিক্ষক বা প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে পড়া-লেখা শেখেননি। তবে উম্মি হওয়া মানেই জ্ঞানহীন বা কোনো কিছু বুঝতে অক্ষম হওয়া নয়। তাহলে প্রশ্ন হলো, রাসূলুল্লাহ (সা.) যদি উম্মি হয়ে থাকেন, তবে তিনি কীভাবে ব্যবসা পরিচালনা করতেন এবং হযরত খাদিজা (সা.আ.) কেন তাঁকে নিজের বাণিজ্য কাফেলার দায়িত্ব দিয়েছিলেন?
-
জেরুজালেমের ‘ওয়েলিং ওয়াল’-এর ইতিহাস কী?
জেরুজালেমের অন্যতম পরিচিত ধর্মীয় নিদর্শন ‘ওয়েলিং ওয়াল’। ইহুদি ও মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যে এই স্থানকে ঘিরে রয়েছে ভিন্ন ভিন্ন বর্ণনা ও তাৎপর্য। একই সঙ্গে এটি এই ভূখণ্ডের ইতিহাস ও ধর্মীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
-
পবিত্র কুরআন কি শেষ নবী (সা.)-এর বাণী, নাকি এটি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওহি এবং মানবসামর্থ্যের অতীত একটি গ্রন্থ?
পবিত্র কুরআন সর্বজনীন চ্যালেঞ্জ ও অদ্বিতীয় শৈলীর দাবি নিয়ে মানবসৃষ্ট বাণীর ঊর্ধ্বে এবং এমনকি নবী (সা.)-এর সুস্পষ্ট ও শুদ্ধ বাণীর চেয়েও উচ্চতর; অথচ নবীর বাণী মানবসামর্থ্যের সীমার মধ্যে মূল্যায়িত হয় এবং সাহাবিদের বক্তব্যের সাথে অনেক সাদৃশ্যপূর্ণ।
-
ইমামের উচিত নামাজে দুর্বল মুসল্লির প্রতি খেয়াল রাখা
ইমাম জাফর আস-সাদিক (আ.) নামাজের ইমামের জন্য জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের অবস্থা ও সক্ষমতার প্রতি লক্ষ্য রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
-
আল্লাহর বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য
পবিত্র কুরআনে ‘ইবাদুর রহমান’—পরম দয়াময়ের বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। তাঁদের চরিত্রে যেমন রয়েছে বিনয়, সহনশীলতা ও ইবাদতনিষ্ঠা, তেমনি রয়েছে দানশীলতা, সংযম, সামাজিক দায়িত্ববোধ এবং পাপ ও অনর্থক কাজ থেকে বিরত থাকার গুণ।
-
কুরআন কি শেষ নবী (সা.)-এর বাণী? এবং তাঁর (সা.)-এর বাণীকে কি কুরআনের সাথে তুলনা করা যায়?
কুরআন কি শেষ নবী (সা.)-এর বাণী? এবং তাঁর (সা.)-এর বাণীকে কি কুরআনের সাথে তুলনা করা যায়? আর লোকেরা নবী (সা.)-এর মতো বাণী রচনা করতে অক্ষম হওয়ায় কি কুরআনকেও অ-অলৌকিক (অ-মুজিযা) বিবেচনা করা যায়?
-
পড়াশোনা নাকি চাকরি—তরুণ মায়েদের জন্য কোনটি বেশি উপযোগী?
বর্তমান সময়ে নারীদের মধ্যে ‘কর্মচাঞ্চল্যের ঘাটতি’ একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে এ সমস্যা আরও তীব্র হচ্ছে; এর ফলে ঘরোয়া সৃজনশীলতাও অনেকাংশে হারিয়ে যাচ্ছে। অথচ ঘর কখনোই স্থবিরতার কেন্দ্র হওয়া উচিত নয়। একজন সক্রিয় ও প্রাণবন্ত মা দৈনন্দিন পারিবারিক কাজকে কেবল দায়িত্ব হিসেবে না দেখে, পরিবারে আনন্দ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টির সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন।
-
ওজু ও গোসলের জন্য কতটুকু পানি প্রয়োজন?
নামাজের প্রস্তুতি হিসেবে ওজুর ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলার পাশাপাশি পানি ব্যবহারে পরিমিতি বজায় রাখা এবং অপচয় ও অতিরিক্ত সংশয় থেকে বিরত থাকা জরুরি।
-
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাচরণে নামাজের গুরুত্ব
নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাচরণে নামাজের প্রতি ছিল বিশেষ গুরুত্ব ও গভীর মনোযোগ। একটি বর্ণনায় আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেছেন।