সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত খবর
ধর্ম ও মাজহাব
تیتر سه سرویس
-
আরদাবিলের জুমার ইমাম:
শিক্ষক-পরিচয়ের নির্মাতা ও সাংস্কৃতিক যুদ্ধে অগ্রসেনানী
আরদাবিল: আরদাবিল প্রদেশে ওয়ালিয়ে ফকিহের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ হাসান আমেলি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের শিক্ষক, প্রশিক্ষক ও কর্মকর্তাদের এক সমাবেশে তরুণ প্রজন্মের ব্যক্তিত্ব গঠনে শিক্ষকের অনন্য ভূমিকা তুলে ধরেন। তিনি শিক্ষা ব্যবস্থাকে কেবল একটি প্রশাসনিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জাতীয় সম্পদ এবং আধিপত্যবাদীদের সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবিলার প্রধান দুর্গ হিসেবে উল্লেখ করেন।
-
আয়াতুল্লাহ মুজতাহেদি মাদরাসার প্রধানের বক্তব্য:
ভালোবাসা, রহমত ও সঠিক নির্বাচন-শান্তিময় পরিবারের স্থাপত্যের ভিত্তি
তেহরান থেকে হাওজা বার্তা সংস্থা: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মীরহাশেম হুসাইনি জোর দিয়ে বলেছেন, একটি শান্তিপূর্ণ ও উন্নত পরিবার গড়ে তুলতে ‘শান্তির স্থাপত্য’ প্রয়োজন। তিনি বলেন, কুরআনিক মানদণ্ডের ভিত্তিতে সঠিক জীবনসঙ্গী নির্বাচন, পরিবারের মধ্যে ভালোবাসা ও রহমত বৃদ্ধি, গোপনীয়তা রক্ষা এবং পরিবারের সদস্যদের সম্মান ও মর্যাদা সংরক্ষণ-একটি সফল পরিবারের মৌলিক ভিত্তি।
-
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মীর-বাকেরি:
পরিবারে সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার অন্যতম প্রধান ভিত্তি নামাজ
ইরানের ধর্মীয় নগরী কোমে অবস্থিত হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)’র পবিত্র মাজার শরীফের বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ হামিদ মীর-বাকেরি নামাজকে পারিবারিক শিক্ষাদীক্ষার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, সন্তানদের নামাজের বিষয়ে বাবা-মাকে বিশেষভাবে যত্নবান হতে হবে। কারণ, মানুষের ব্যক্তি ও পারিবারিক জীবনে আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং বিভিন্ন ক্ষতি ও বিপদ থেকে মানুষকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে নামাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজি:
মূল্য ও আবাসন বাজারে সরকারের আরও কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োজন; জনগণের প্রতি কর্মকর্তাদের কৃতজ্ঞ থাকা উচিত
ইরানের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন ও মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজি বলেছেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে পণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। আশা করি, সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে।
-
আয়াতুল্লাহ হুসাইনি বুশেহরি:
আজ আমাদের সময়ের চাহিদা অনুযায়ী শায়খ আনসারিদের প্রয়োজন
কোমের হাওজা ইলমিয়ার শিক্ষক সমিতির (জামেয়া-ই মুদাররেসিন) প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ হাশেম হুসাইনি বুশেহরি বলেছেন: শায়খ আনসারি (রহ.) তাঁর সময়ে বৈজ্ঞানিক ও ইজতিহাদি পদ্ধতিতে সে সময়ের প্রয়োজনীয় ও প্রচলিত সমস্যাগুলোর উত্তর দিয়েছিলেন এবং ফিকহ ও উসুলে স্থায়ী ও মূল্যবান গ্রন্থ রচনা করে গেছেন। আজও আমাদের এমন শায়খ আনসারিদের প্রয়োজন, যারা তাঁর মতো গভীর বৈজ্ঞানিক জ্ঞান ও ইজতিহাদি পদ্ধতির মাধ্যমে সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো বিশ্লেষণ ও পর্যালোচনা করবেন।
-
আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি:
জীর্ণ ও পুরোনো জ্ঞান হাওজা ও বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে আসে না
হযরত আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি নতুন ও সুস্থ-সবল জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন: যে জ্ঞান জীর্ণ ও পুরোনো হয়ে গেছে, তা না হাওজাকে বিকশিত করতে পারে, আর না বিশ্ববিদ্যালয়কে মর্যাদাশীল ও সমৃদ্ধ করতে পারে। তাই এমন জ্ঞান অর্জন করতে হবে, যা কখনো পুরোনো হয়ে যাবে না। আর যদি তাতে পুরোনো হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে ঈমান ও সৎকর্মের মাধ্যমে তাকে পুনরুজ্জীবিত ও সংস্কার করতে হবে।
-
হাওজাসমূহের সকল অঙ্গকে আন্তর্জাতিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে
হাওজা ইলমিয়ার আন্তর্জাতিক বিষয়ক উপ-দপ্তরের দায়িত্বশীল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মুফিদ হোসাইনি-কুহসারি জানিয়েছেন, হাওজা ইলমিয়ার সকল অঙ্গ ও কার্যক্রমকে আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে আন্তর্জাতিক বিষয়ক উপ-দপ্তরের পক্ষ থেকে রূপান্তরমূলক বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
-
আল্লাহর বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য
পবিত্র কুরআনে ‘ইবাদুর রহমান’—পরম দয়াময়ের বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। তাঁদের চরিত্রে যেমন রয়েছে বিনয়, সহনশীলতা ও ইবাদতনিষ্ঠা, তেমনি রয়েছে দানশীলতা, সংযম, সামাজিক দায়িত্ববোধ এবং পাপ ও অনর্থক কাজ থেকে বিরত থাকার গুণ।
-
প্রকৃত পরিপূর্ণতাই দুনিয়ায় মানুষের সবচেয়ে স্থায়ী সম্পদ
নৈতিকতা ও আধ্যাত্মিকতা: ক্ষণস্থায়ী এই দুনিয়ায় মানুষ সাধারণত এমন সব সম্পদ সঞ্চয়ের পেছনে ছুটে বেড়ায়, যা মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু প্রকৃত পরিপূর্ণতার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রকৃত পরিপূর্ণতা হলো এমন এক অর্জন, যা মানুষের সত্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় এবং যা কোনো ব্যক্তি, এমনকি মৃত্যুও, তার কাছ থেকে কেড়ে নিতে পারে না।
-
মুত্তাকিদের জীবনধারার মূলনীতি হলো সব ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থা
মুত্তাকিদের জীবনধারার অন্যতম বৈশিষ্ট্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থা অবলম্বন করা। পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, দান-সদকা, ইবাদত, কর্মজীবন, পারিবারিক সম্পর্ক কিংবা পার্থিব ও আধ্যাত্মিক উপায় গ্রহণ—কোনো ক্ষেত্রেই অতিরিক্ততা বা অবহেলা কাম্য নয়। তবে ঈমান, তাকওয়া, আল্লাহর পরিচয় ও তাঁর প্রতি ভালোবাসার মতো আধ্যাত্মিক গুণাবলির ক্ষেত্রে যত বেশি অগ্রসর হওয়া যায়, ততই তা প্রশংসনীয়।
-
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন পানাহিয়ান:
শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি যারা এড়িয়ে যায়, তারা জাতীয় স্বার্থের শত্রু
ইরানের প্রখ্যাত আলেমে দ্বীন ও বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন পানাহিয়ান জোর দিয়ে বলেন যে, ভয় ও প্রতিশোধ পরিহারের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ অর্জিত হয় না। তিনি বলেন: যারা শহীদ নেতার প্রতিশোধ নেওয়া থেকে এড়িয়ে যায়, তারা জেনে বা না জেনে জাতীয় স্বার্থ দুর্বল করার পথে চলছে এবং সমাজকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ও শত্রুর মোকাবেলা করে নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার ভিত্তি তৈরি করতে হবে।
-
আয়াতুল্লাহ আরাফি শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাখ্যা করেছেন:
হাওজায়ে ইলমিয়ার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্ব / আমরা অঙ্গীকার করি যে, "আদ‘উ ইলাল্লাহ" (আল্লাহর দিকে আহ্বানকারী)-এর উদাহরণ হব
হাওজায়ে ইলমিয়ার (ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের) পরিচালক বলেছেন: ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে সময়ের অবস্থা, সমাজের চাহিদা এবং বিশ্বের পরিবর্তনসমূহ সঠিকভাবে উপলব্ধি করে নিজেদের ঐতিহাসিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং ধর্মীয় জ্ঞান ব্যাখ্যা ও ইসলামের বার্তা প্রসারের পথে এগিয়ে যেতে হবে।
-
ইরানের ‘অটল সাহস ও প্রতিরোধের’ প্রশংসা রুশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
বহিঃচাপ ও একতরফা নিষেধাজ্ঞার মুখে ইরানের জনগণের ‘অটল সাহস ও প্রতিরোধের’ প্রশংসা করেছেন রাশিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইগোর ক্রাসনভ। জাতীয় স্বাধীনতা রক্ষায় তেহরান ও মস্কোর অবস্থান অভিন্ন বলেও মন্তব্য করেছেন তিনি।
-
মাওলানা শরিফুল ইসলাম:
রাসূলুল্লাহ (সা.)-এর শ্রেষ্ঠত্ব তাঁর সর্বজনীন রিসালাত ও মহান চরিত্রে নিহিত
রাসূলুল্লাহ হযরত মুহাম্মাদ (সা.)-এর শ্রেষ্ঠত্ব ও অনন্য মর্যাদা শুধু তিনি সর্বশেষ নবী হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তাঁর সর্বজনীন রিসালাত, মহান চরিত্র, পূর্ণাঙ্গ শরিয়ত, মাকামে মাহমুদ, আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং তাঁর মাধ্যমে নবুওয়াতের ধারার পরিপূর্ণতা—সবকিছু মিলেই তাঁর মর্যাদাকে অনন্য করেছে বলে মন্তব্য করেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মুহাম্মাদ শরিফুল ইসলাম।
-
চট্টগ্রাম সদরঘাট ইমামবাড়ায় জুমার নামাজ অনুষ্ঠিত | ছবি
হাওজা নিউজ এজেন্সি— বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়ায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আমজাদ হোসেনের ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
-
হাতেম তায়ির উদারতাই তাঁকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করবে
হুগলি ইমামবাড়ায় আজকের জুমার খুতবায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর মহসিন রেজা আবদী প্রাক-ইসলামি আরবের কিংবদন্তি দানবীর হাতেম তায়ির উদারতা প্রসঙ্গে এক গভীর দার্শনিক বিশ্লেষণ উপস্থাপন করেছেন। তিনি বলেন, হাতেম তায়ি ইসলাম গ্রহণ না করলেও তার অতুলনীয় দানশীলতা—যা আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ গুণের প্রতিফলন—তাকে জাহান্নামের শাস্তি থেকেও রক্ষা করবে বলে ধারণা করা যায়।