সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত খবর
ধর্ম ও মাজহাব
تیتر سه سرویس
-
হযরত সৈয়দা জয়নব কুবরা (সা.আ.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে কলকাতায় বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত — হযরত সৈয়দা জয়নব কুবরা (সা.আ.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে এক বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা তাইয়াব আলী আনসারীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি স্থানীয় ধর্মীয় ও শিক্ষামূলক পরিমণ্ডলে ব্যাপক উৎসাহ ও মনোযোগ আকর্ষণ করেছে।
-
সৈয়দা জয়নব কুবরা (সা.আ.)-এর জন্মদিন উপলক্ষে বিশ্ব ইফাফ দিবস অনুষ্ঠিত
বাওন ডাঙা, পশ্চিমবঙ্গ: হযরত সৈয়দা জয়নব কুবরা (সা.আ.)-এর জন্ম উপলক্ষে আয়াতুল্লাহ আল-উজমা শেখ মুহাম্মদ ইয়াকুবির ব্যবস্থাপনায় উত্তর ২৪ পরগনার বাওন ডাঙায় বিশ্ব ইফাদ দিবস শীর্ষক দ্বীনি ও তাবলিগি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা হযরত জয়নব কুবরা (সা.আ.)-এর ধৈর্য, দৃঢ়তা ও হক প্রতিষ্ঠার জীবনাদর্শ এবং সমাজে ইফাফ, লজ্জাশীলতা ও হিজাবের গুরুত্ব তুলে ধরেন।
-
হাফিজ হলেন ইরানি আত্মার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি
নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হাফিজ শিরাজির স্মরণসভায় ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর বলেন, হাফিজ হলেন ইরানি আত্মার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি।
-
ভারতে মুসলিম, হিন্দু ও শিখ নেতাদের সঙ্গে জামেয়াতুল মুস্তাফা আল-আলামিয়ার প্রতিনিধির বৈঠক
ভারতে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মুসলিম, হিন্দু ও শিখ ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধি দল জামেয়াতুল মুস্তাফা আল-আলামিয়ার ভারতীয় প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ কামাল হোসেইনির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছে।
-
মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে নিযুক্ত ওয়ালিয়ে ফকিহের প্রতিনিধির বার্তা:
গান্ধীর শান্তি ও ঐক্যের চিন্তাধারা আজও বিশ্বের জন্য পথপ্রদর্শক
ভারতে নিযুক্ত ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি মহাত্মা গান্ধীকে ভারতের ইতিহাসের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ঔপনিবেশিক আধিপত্যবিরোধী সংগ্রাম, শান্তি ও অহিংসার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, শান্তি, ঐক্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা সম্পর্কে গান্ধীর চিন্তাধারা আজও সমকালীন বিশ্বে অনুপ্রেরণা জোগায় এবং সঠিক পথের সন্ধান দেয়।
-
আহা! মাওলানা সেলিম আলী পিতৃস্নেহের ছায়া থেকে বঞ্চিত হলেন
হাওজা / অত্যন্ত দুঃখজনক সংবাদ পাওয়া গেছে যে, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা সেলিম আলী কুম্মি সাহেব ক্বিবলার সম্মানিত পিতা জনাব শওকত আলী মন্ডল ইবনে মোহম্মাদ সদর আলী ইহলোক ত্যাগ করে পরলোকের পথে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
-
জুমার নামাজের আহ্বান: ব্যবসা-বাণিজ্য বন্ধ করে আল্লাহর স্মরণে এগিয়ে যাওয়া
হুগলি ঈমাম বাড়িতে অনুষ্ঠিত জুমার নামাজে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মহসিন রেজা আব্দী পবিত্র কুরআনের সূরা জুমার আয়াত তুলে ধরে মুসল্লিদের প্রতি আহ্বান জানান যে, জুমার দিনে আজান দেওয়ার পর ব্যবসা-বাণিজ্য বন্ধ করে আল্লাহর স্মরণে দ্রুত এগিয়ে যাওয়া প্রতিটি মুমিনের কর্তব্য। তিনি বলেন, এটাই মুমিনের জন্য প্রকৃত কল্যাণ, যদি তারা উপলব্ধি করতে পারে। জুমার এই খুতবায় স্থানীয় অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন এবং ইমাম জুমার বক্তব্য মনোযোগসহকারে শ্রবণ করেন।
-
আল্লাহর কৃতজ্ঞতা ও ইবাদতের মাধ্যমে তাঁর রহমত লাভের চেষ্টা করা প্রতিটি মুমিনের কর্তব্য
বেসপাটলি দাদনপাড়, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত জুমার নামাজে ইমাম জুমা মাওলানা আসগার আলী গাইন আল্লাহর দেওয়া নেয়ামত ও রহমত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান ও ইসলাম, আর তাঁর রহমত থেকে কেউ নিরাশ হওয়া উচিত নয়; বরং কৃতজ্ঞতা ও ইবাদতের মাধ্যমে তাঁর রহমত লাভের চেষ্টা করা প্রতিটি মুমিনের কর্তব্য। জুমার এই খুতবায় স্থানীয় অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন এবং ইমাম জুমার বক্তব্য মনোযোগসহকারে শ্রবণ করেন।
-
শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ছিলেন ইসলামী মর্যাদা ও গৌরবের প্রতীক
হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ নাকী মাহদি জাইদি বলেছেন, আয়াতুল্লাহ শুবাইরি জাঞ্জানি (রহ.) জ্ঞান ও ফিকাহশাস্ত্রের ক্ষেত্রে এক স্থায়ী ঐতিহ্য রেখে গেছেন। আর শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.) সমকালীন যুগে ইসলামী মর্যাদা ও গৌরবের এক বাস্তব প্রতীকে পরিণত হয়েছিলেন।
-
আরব আমিরাতকে ইরানের নিরাপত্তা সচিবের কড়া সতর্কবার্তা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আতিথ্য দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, নেতানিয়াহুকে আতিথ্য দেওয়ার ইতিবাচক কোনো পরিণতি হবে না।
-
ভারতে সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি:
জীবনের লক্ষ্য ও মানুষের দায়িত্ব সম্পর্কে সচেতনতা তরুণ প্রজন্মের চিন্তাগত বিকাশের ভিত্তি
ভারতের গুজরাটের ‘অ্যামিক্স’ আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নয়াদিল্লিতে ইরান সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত হয়ে ভারতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহর প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্দুল মাজিদ হাকিম-ইলাহির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
-
হযরত ইমাম হাসান আসকারী (আ.)-এর শুভ জন্ম উপলক্ষে "ইমাম মাহদী (আ.) ও মারজাইয়্যাত" শীর্ষক একটি ইলমী ও তাবলীগী অনুষ্ঠানের আয়োজন
উত্তর ২৪ পরগনার ঘোনার আলিয়া একাডেমিতে ইমাম হাসান আসকারী (আ.)-এর জন্ম উপলক্ষে "ইমাম মাহদী (আ.) ও মারজাইয়্যাত" শীর্ষক ইলমী ও তাবলীগী অনুষ্ঠান আয়োজিত হয়। গাইবাতের যুগে ইমামে যামানার মা'রেফাত, জুহুরের প্রস্তুতি ও মারজাইয়্যাতের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
-
হযরত ইমাম হাসান আসকারী (আ.)-এর শুভ জন্ম উপলক্ষে "ইমাম মাহদী (আ.) ও মারজাইয়্যাত" শীর্ষক একটি ইলমী ও তাবলীগী অনুষ্ঠানের আয়োজন/ছবি
উত্তর ২৪ পরগনার ঘোনার আলিয়া একাডেমিতে ইমাম হাসান আসকারী (আ.)-এর জন্ম উপলক্ষে "ইমাম মাহদী (আ.) ও মারজাইয়্যাত" শীর্ষক ইলমী ও তাবলীগী অনুষ্ঠান আয়োজিত হয়। গাইবাতের যুগে ইমামে যামানার মা'রেফাত, জুহুরের প্রস্তুতি ও মারজাইয়্যাতের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
-
পশ্চিমবঙ্গে "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক আলোচনা সভা
পশ্চিমবঙ্গের ঘোনারবন এলাকায় "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক তাবলীগী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যাতে ১৫ জনেরও বেশি আলিম ও প্রায় ১৫০ থেকে ২০০ মুমিন অংশগ্রহণ করেন, পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক তরুণও উপস্থিত ছিলেন।
-
ভারতে নেতৃস্থানীয় ধর্মীয় নেতার বক্তব্য:
আলেমরা শান্তি, ঐক্য ও সামাজিক সংহতি প্রচারে দায়িত্বশীল
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্দুল মজিদ হাকিম ইলাহি সমাজে ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে তরুণ প্রজন্মকে শান্তি, ভালোবাসা, নৈতিকতা, ন্যায়বিচার ও সহনশীলতার দিকে পরিচালিত করার এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সংহতি জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
-
ইরান ও ভারত ঐতিহ্যবাহী চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে
ইরান ও ভারত ঐতিহ্যবাহী চিকিৎসা, ভেষজ ওষুধ এবং যৌথ গবেষণার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে তেহরানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।