হাওজা নিউজ এজেন্সি: এই বৈঠকে পাক-প্রতিরক্ষামন্ত্রী ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন।
তিনি দুই দেশের মধ্যে মানুষে-মানুষে, সংস্কৃতিতে ও ইতিহাসে গভীর বন্ধনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “পাকিস্তানের জনগণ ও সরকার সবসময় কঠিন সময়ে ইরানি জাতির পাশে দাঁড়িয়েছে। আমরা ইরানের জনগণ ও নেতৃত্বের প্রজ্ঞা ও সামর্থ্যে পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি তারা যেকোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম।”
এই বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সাধারণ মূল্যবোধ ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
ইরানের রাষ্ট্রদূত পাকিস্তান সরকার ও জনগণের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং ইরানের প্রতি ইসলামাবাদের নীতিনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রশংসা করেন।
সূত্র: ble.ir/PakistanStudies
আপনার কমেন্ট