রবিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৬ - ২০:০৯
ট্রাম্পের জন্য যুদ্ধ হবে ‘ভুলতে না পারা শিক্ষা’

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ সাইয়্যেদ আব্দুল রহিম মুসাভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: রোববার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল মুসাভি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি সত্যিই ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী হন, তবে তার এ ধরনের অবমাননাকর ও উসকানিমূলক মন্তব্য করা উচিত হয়নি। তিনি ট্রাম্পকে যেকোনো সামরিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে-চিন্তে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেনারেল মুসাভি প্রশ্ন তোলেন, “ট্রাম্প যদি সত্যিই যুদ্ধ করতে চান, তাহলে তিনি আলোচনার কথা কেন বলছেন?”

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরান এমন জবাব দেবে, যা ট্রাম্পের জন্য ‘ভুলতে না পারা শিক্ষা’ হয়ে থাকবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha