মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ - ১১:০০
আয়াতুল্লাহ নূরি হামেদানির পক্ষ থেকে পোপ চতুর্দশকে কৃতজ্ঞতা প্রকাশ

ইরানের শীর্ষ আলেমে দ্বীন ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ নূরি হামেদানি এক চিঠিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ এবং জায়োনিজমের বিরুদ্ধে পোপ লেওন চতুর্দশের অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ লেওন চতুর্দশের উদ্দেশে হযরত আয়াতুল্লাহ নূরি হামাদানির গুরুত্বপূর্ণ চিঠির পাঠ্য নিম্নরূপ:

 بسم الله الرحمن الرحیم

মাননীয় পোপ লেওন চতুর্দশ 
বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা

আপনার প্রতি মহান, সুবিচারক ও সর্বজ্ঞ আল্লাহর দরুদ ও সালাম এবং সেই সব সাহসী, সৎ ও সংস্কারক কণ্ঠের প্রতি, যারা বিশ্বের নিপীড়িত মানুষের ওপর চলমান অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন—এর মধ্যে ইরান, লেবানন ও ফিলিস্তিনের জনগণও অন্তর্ভুক্ত।

নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ ও জায়োনিজমের বিপরীতে আপনার সাহসী অবস্থান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পদক্ষেপ আপনার নাম ও অবস্থানকে বিশ্বমঞ্চে স্মরণীয় ও স্থায়ী করে রাখবে।

আপনার এই অবস্থান প্রমাণ করে যে ইতিহাসের প্রতিটি যুগে এমন প্রজ্ঞাবান ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত থাকেন, যারা মানবতা ও মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নেন—যদিও তা তাদের জন্য কঠিন মূল্য দাবী করে।

আমরা আমাদের পক্ষ থেকে, বিশ্বের সম্মানিত ক্যাথলিকদের নেতা এবং ঈসা মসিহ (আ.)–এর শিক্ষার ধারক হিসেবে আপনার ন্যায্য ও নীতিসম্মত অবস্থানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি যা তুলে ধরেছেন, তা ইসলামের ধর্মীয় গ্রন্থসমূহের গভীরতম শিক্ষার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এমন আশা করি, ঐশী নবীদের শিক্ষা ও নির্দেশনার ভিত্তিতে বিশ্বব্যাপী ধর্মাবলম্বীদের মধ্যে একটি ন্যায়নিষ্ঠ, শান্তিপূর্ণ ও মানবিক জোট প্রতিষ্ঠিত হবে—একজন মহৎ ও সর্বজনীন সংস্কারকের আবির্ভাবের বরকতপূর্ণ ছায়ায়।

২৪ ফারওয়ার্দিন ১৪০৫ 
হোসেইন নূরি হামেদানি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha