রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ - ০১:০০
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে আইআরজিসি নৌবাহিনীর কঠোর সতর্কবার্তা

তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর হরমুজ প্রণালি দিয়ে ইরানের অনুমোদন ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

হাওজা নিউজ এজেন্সি: শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির একটি অননুমোদিত নৌপথে চলাচলকারী তিনটি জাহাজ তাদের বাহিনীর হামলার শিকার হয়েছে। একই সঙ্গে, অন্যান্য এলাকায় আরও তিনটি মার্কিন জাহাজও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে আইআরজিসি নৌবাহিনী নিশ্চিত করেছিল যে, তিনটি ইরানি তেলবাহী ট্যাংকার মার্কিন সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে।

মার্কিন হামলার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে অবস্থানরত সব জাহাজের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করে আইআরজিসি নৌবাহিনী।

বিবৃতিতে বলা হয়, “আমেরিকান সন্ত্রাসী বাহিনীর প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। ইরানের অনুমোদন ছাড়া কোনো নৌপথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করবেন না এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনাদের জাহাজ হামলার লক্ষ্যবস্তু হবে।”

আইআরজিসি নৌবাহিনীর এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha