হাওজা নিউজ এজেন্সি: ইরানের তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের শহীদ পরিবারের সদস্যদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হোসেইন তায়েব বলেন, ইরান আলোচনা করে, কিন্তু ভীত হয় না; সংলাপ করে, তবে নিজের নীতিগত অবস্থান থেকে সরে যায় না। এটি কোনো সরকার বা রাজনৈতিক গোষ্ঠীর অবস্থান নয়; বরং এমন একটি জাতির দাবি, যারা নিজেদের স্বাধীনতার মূল্য দেশের শ্রেষ্ঠ সন্তানদের রক্ত দিয়ে পরিশোধ করেছে।
তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তি তিনটি উপাদানের সমন্বয়ে গড়ে উঠেছে—শহীদদের রক্ত, বিচক্ষণ নেতৃত্ব এবং আত্মসমর্পণ না করা একটি জাতির দৃঢ় সংকল্প।
তায়েবের ভাষ্য অনুযায়ী, এই শক্তির ওপর ভর করেই আঞ্চলিক ও বৈশ্বিক সমীকরণ বদলে গেছে। কোনো পরাশক্তিই ইরানি জনগণের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না।
তিনি আরও বলেন, প্রতিরোধের পতাকা কখনো মাটিতে পড়ে থাকবে না।
আপনার কমেন্ট