হাওজা নিউজ এজেন্সি: মঙ্গলবার আইআরজিসি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালীর প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন ডুবোযান শনাক্ত করে আটক করা হয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর ১২ নম্বর বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভোরে একটি জটিল গোয়েন্দা ও সামরিক অভিযানের অংশ হিসেবে ডুবোযানটি আটক করা হয়।
আইআরজিসির দাবি, ডুবোযানটিতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজিত রয়েছে এবং এটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর কাছে সরবরাহ করা হয়েছিল।
আইআরজিসি নৌবাহিনী আরও জানিয়েছে, ডুবোযানটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। আটক করা ডুবোযানটির ছবি আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
আপনার কমেন্ট