বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:০৩
দুই মার্কিন জাহাজ, ৮টি তেলবাহী ট্যাংকার ও ১০টি জাহাজে হামলা: আইআরজিসি

মার্কিন হামলায় পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরে দুইটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একইসঙ্গে হরমুজ প্রণালির নিষিদ্ধ ও অনিরাপদ এলাকা অতিক্রমের চেষ্টা করা আরও ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

হাওজা নিউজ এজেন্সি:  এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারের ওপর ‘সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী’র ‘আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ডের’ জবাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এতে দুইটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয় এবং সেগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর উৎসাহ ও সহযোগিতায় হরমুজ প্রণালির নিষিদ্ধ ও অনিরাপদ এলাকা অতিক্রমের চেষ্টা করা আরও ১০টি জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো তাদের বাহিনীর কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের অধীনে রয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha