বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:৩৫
ইরানের জনগণের দৃঢ়তা প্রশংসনীয়

সেন্ট পিটার্সবার্গ ও উত্তর-পশ্চিম রাশিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ রাভিল পাঁচিয়েভ ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েলি যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ইরানে যে বিপর্যয় ঘটেছে, তা আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। আমরা ইরানের জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের প্রশংসা করি। এই যুদ্ধ কিছু শাসকগোষ্ঠীর অমানবিক চরিত্রকে স্পষ্ট করে দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদল সেন্ট পিটার্সবার্গ ও উত্তর-পশ্চিম রাশিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ রাভিল পাঁচিয়েভের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

ইরানি প্রতিনিধিদলে ছিলেন ইসলামি মাজহাবসমূহের নৈকট্য প্রতিষ্ঠার বিশ্বসংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হামিদ শাহরিয়ারি, রুশ ফেডারেশনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এবং রাশিয়ায় ইরানের সাংস্কৃতিক পরামর্শক আবদুররেজা রাশেদ।

শায়খ রাভিল পাঁচিয়েভ ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েলি যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে বলেন: ইরানে যে বিপর্যয় ঘটেছে, তা আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। আমরা ইরানের জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের প্রশংসা করি। এই যুদ্ধ কিছু শাসকগোষ্ঠীর অমানবিক চরিত্রকে স্পষ্ট করে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা দোয়া করি, এরপর আর কোনো বোমা কিংবা গুলি যেন ইরানি পরিবারগুলোর ওপর আঘাত না হানে। নিঃসন্দেহে আমরা আপনাদের প্রকৃত বিজয় কামনা করি।

এই সাক্ষাতে ইসলামি মাজহাবসমূহের নৈকট্য প্রতিষ্ঠার বিশ্বসংস্থার মহাসচিব হামিদ শাহরিয়ারি বলেন: নিঃসন্দেহে আমরা বিজয়ী হব। কারণ আপনাদের জনগণ এবং আমাদের জনগণ উভয়ই প্রতিরোধী ও দৃঢ়চেতা এবং এ ক্ষেত্রে তাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

রুশ ফেডারেশনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার জন্য বিশ্বব্যাপী ধর্মীয় আলেমদের মধ্যে নিয়মিত বৈঠক ও আলোচনা আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি জানান, মেহর মাসের প্রথম সপ্তাহে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত হবে এবং এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইসলামি মাজহাবসমূহের নৈকট্য প্রতিষ্ঠার বিশ্বসংস্থার মহাসচিবকে আমন্ত্রণ জানান।

রাশিয়ায় ইরানের সাংস্কৃতিক পরামর্শক আব্দুররেজা রাশেদ রাশিয়ার মুসলমানদের সঙ্গে যোগাযোগকে এই সাংস্কৃতিক পরামর্শক কার্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, মস্কোর মুফতিয়াতের সঙ্গে যেমন ইতোমধ্যে ভালো যোগাযোগ ও সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সেন্ট পিটার্সবার্গের মুফতিয়াতের সঙ্গেও এই সহযোগিতা ও সম্পর্ক আরও সম্প্রসারণের জন্য তাঁরা প্রস্তুত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha