হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পর্ব২-বাবুল মান্দাব দুনিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালীর নিয়ন্ত্রণ বৈশ্বিক ভারসাম্য, সাম্যাবস্থা ও সমীকরণকে তীব্র ভাবে প্রভাবিত করতে সক্ষম।এটা বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি মূল্য অনেক বেড়ে যাবে এবং প্রাচ্য-পাশ্চাত্য তথা বৈশ্বিক বাণিজ্যও তীব্র ভাবে ক্ষতিগ্রস্থ হবে।.....
ইয়ামানের হুথী নেতৃত্বাধীন আনসারুল্লাহ কারো প্রক্সি নয় এমনকি ইরানেরও প্রক্সি নয়। তাই ইয়ামান ইরানের পক্ষ হয়ে সংগ্রাম ও প্রতিরোধে লিপ্ত হয় নি। তবে বিপ্লবী ইয়ামানী হুথী-আনসারুল্লাহ বৈশ্বিক সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম ও জিহাদে বিপ্লবী সাম্রাজ্যবাদ বিরোধী ইরানের মিত্র ও সমর্থক।
ইরানের সাথে মাযুরার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে লেবানন ও ইয়ামান সহ সকল ফ্রন্টে যুদ্ধ বিরতি।
আমাদের যদি স্মরণে থাকে তাহলে এটা স্পষ্ট যে, দেড় বছর (জানুয়ারি,২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত) ধরে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ও যুরা (যুক্তরাজ্য) ইয়ামানের বিরুদ্ধে হামলা ও আক্রমণ চালিয়েও এ দেশটির বিরুদ্ধে বিজয়ী হতে পারে নি।
কিন্তু অবশেষে একধরনের অলিখিত যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর করতে বাধ্য হয় মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) হুসী নেতৃত্বাধীন আনসারুল্লাহর সাথে।
সৌদি আরব ও আরব আমিরাত নিজেদের সেনাবাহিনী ও এজেন্টদের দিয়ে উত্তর ইয়ামানের উত্তর,পূর্ব ও দক্ষিণ দিক থেকে আনসারুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে আনসারুল্লাহর অনুগত ইয়ামানী সেনাবাহিনী এই তিন ফ্রন্ট ও রণাঙ্গণ থেকে সৌদী-আমীরাতী সেনাবাহিনী ও তাদের এজেন্টদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে এবং পশ্চাদপসরণে তাদেরকে বাধ্য করেছে।
আল-মুখায় প্রবল ঝটিকা ও তরিৎ হামলার মুখে টিকতে না পেরে সৌদী আরবের এজেন্ট গোষ্ঠীর সামরিক কম্যান্ডার সালেহ তারেক অত্র অঞ্চল থেকে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়েছে এবং দীর্ঘ দিন পরে আল-মুখা আনসারুল্লাহর হস্তগত হয়েছে।
উল্লেখ্য যে,আল-মুখা বন্দর আসলে বাবুল মান্দাব প্রণালীর চাবিকাঠি স্বরূপ। তাই আল-মাআরিব প্রদেশ ও আল-মুখার ওপর আনসারুল্লাহর নিয়ন্ত্রণ সৌদী আরবের জন্য সবসময় ভয়ানক দু:স্বপ্ন, উদ্বিগ্নতা, মাথাব্যথা ও দুশ্চিন্তার কারণ ছিল,আছে এবং থাকবে। সম্প্রতি আল-মুখাকে সৌদী সংবাদ মাধ্যম আল-আরাবীয়ার এক উপস্থাপক ইয়ামানের সম্পদ ও জ্বালানি শক্তির ভাণ্ডার ও চাবিকাঠি বলে উল্লেখ করেছে।
বিভিন্ন পশ্চিমা সংবাদ মাধ্যম সমূহে লেখা হয়েছে:"ইয়ামানের হুথীরা সামরিক অভিযান ব্যাপক বৃদ্ধি করেছে (Yemen's Houthis escalate military campaign)"!!!
এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রপ বলছে:The Houthis escalate on Yemen's western Front (হুসীরা ইয়ামানের পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযান ও হামলা ব্যাপক বৃদ্ধি করেছে।)
সাম্প্রতিক অভিযান সমূহে ইয়ামানের হুথী নেতৃত্বাধীন আনসারুল্লাহ প্রায় ২৫০০ বর্গ কিলোমিটার ভূমি সৌদী-ইমারাতী (আমীরাতী) দখলদার এবং তাদের এজেন্টদের হাত থেকে আযাদ করেছে। এসব দখলদার ও এজেন্টদের হাত থেকে দক্ষিণ পশ্চিম ইয়ামানের ভূখণ্ড উদ্ধারের দিকে আনসারুল্লাহ বেশি মনোযোগ দিচ্ছে অতি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশল গত কারণেই।
চলবে…
মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট