হাওজা নিউজ এজেন্সি: ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক এক বার্তার প্রতিক্রিয়ায় আরাকচি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স ১৫ লাখ আলজেরিয়ানকে হত্যা করেছিল। তাদের এক-দশমাংশেরও কম প্যারিস নথিভুক্ত করেছে; অথচ প্যারিস তার উপনিবেশিক অপরাধের জন্য কোনো ক্ষমা চাইতে অস্বীকার করে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র যখন আমাদের স্কুলশিশুদের হত্যা করেছিল, তখন আপনার নীরবতা সবকিছু বলে দিয়েছে।”
আরাকচির এই মন্তব্যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সেই নীরবতার সমালোচনা স্পষ্ট হয়েছে, যা তিনি ইরানি স্কুলশিশুদের হত্যার বিষয়ে দেখিয়েছেন বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত করেছেন।
উল্লেখ্য যে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “ইরানিদের উচিত নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা, এবং প্যারিস ন্যায়বিচারের সন্ধানকারী ইরানি নারী-পুরুষদের পাশে রয়েছে।”
বারো এই মন্তব্যটি তার এক্সে অ্যাকাউন্টে প্রকাশকরেছিলেন। এই মন্তব্যের প্রতিক্রিয়াতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি “কুমিরের কান্না” বন্ধ করার আহ্বান জানান এবং আলজেরিয়ায় ফ্রান্সের উপনিবেশিক অপরাধের প্রসঙ্গ তোলেন।
আপনার কমেন্ট