বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:১৮
শত্রুর ভূখণ্ডে দৃঢ় অবস্থান নিপীড়িত ও প্রতিরোধী ইরানি জনগণের কণ্ঠস্বর

জাতিসংঘের বার্ষিক অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের বক্তব্য এবং শত্রুর ভূখণ্ডে তাঁর দৃঢ় অবস্থানের প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন হাওজায়ে ইলমিয়ার ‘বালাগুল মুবিন’ সমন্বিত যুদ্ধ সদর দপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইন রাফিয়ি। তিনি প্রেসিডেন্টের বক্তব্যকে ইসলামি ইরানের নিপীড়িত ও প্রতিরোধী জনগণের সুস্পষ্ট কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইন রাফিয়ি জাতিসংঘের বার্ষিক অধিবেশনে প্রেসিডেন্টের বক্তব্য এবং শত্রুর ভূখণ্ডে তাঁর দৃঢ় অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের বার্ষিক অধিবেশনে প্রেসিডেন্টের বক্তব্য এবং শহীদ নেতার পাশাপাশি মিনাব ও লামার্দের নিপীড়িত শহীদদের পবিত্র ছবি তুলে ধরা ছিল ইসলামি ইরানের নিপীড়িত ও প্রতিরোধী জনগণের সুস্পষ্ট কণ্ঠস্বর।

এই বক্তব্য বিশ্বনেতাদের কানে পৌঁছেছে এবং সত্যের সন্ধানী মানুষকে আরও সচেতন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাফিয়ি বলেন, শত্রুর ভূখণ্ডে প্রেসিডেন্টের এই দৃঢ় অবস্থান তাঁদের প্রত্যেকের অবস্থানের প্রতিফলন, যারা প্রায় সাত মাস ধরে ক্ষেপণাস্ত্র হামলা ও গণমাধ্যমের প্রচারণার মধ্যেও দৃঢ়ভাবে ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান দিয়ে আসছেন।

বিবৃতির শেষে তিনি বলেন, ‘আল্লাহর নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক।’

হোসেইন রাফিয়ি
প্রধান, হাওযায়ে ইলমিয়ার ‘বালাগুল মুবিন’ সমন্বিত যুদ্ধ সদর দপ্তর

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha