হাওজা নিউজ এজেন্সি: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ সক্ষমতা আরও জোরদার হয়েছে উল্লেখ করে ইব্রাহিম আজিজি বলেন, “যুক্তরাষ্ট্র আবারও যদি কোনো ভুল হিসাব করে এবং ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার জবাব যন্ত্রণাদায়কভাবে দেবে এবং যুক্তরাষ্ট্রকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলবে।”
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের হুমকি ও বক্তব্য প্রসঙ্গে আজিজি বলেন, “আজ ইসলামি প্রজাতন্ত্র ইরান উল্লেখযোগ্য প্রতিরোধ সক্ষমতা অর্জন করেছে। আমেরিকানরা যদি এই ভুল পথে এগিয়ে যেতে থাকে—১২ ও ৪০ দিনের যুদ্ধ কিংবা নৌ অবরোধের মতো পদক্ষেপ নেয়, অথবা ভুল হিসাবের কারণে আরও কোনো ভুল করে—তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাতে যন্ত্রণাদায়ক জবাব দেওয়ার মতো যথেষ্ট বিকল্প রয়েছে।”
তিনি বলেন, ইরান তার প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার পাশাপাশি এই অঞ্চলে নিজেদের ভূরাজনৈতিক অবস্থানকেও কাজে লাগাতে পারে।
আজিজি আরও বলেন, “এসব সুযোগ ও কৌশলের পাশাপাশি আরও উন্নত যুদ্ধ সরঞ্জাম কাজে লাগিয়ে ইরান এখন আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত ও সক্ষম। ৪০ দিনের যুদ্ধ [রমজান যুদ্ধের] আগে ইরান যে অবস্থায় ছিল, বর্তমানে তার তুলনায় অনেক বেশি প্রস্তুত। ফলে আমেরিকানদের বিরুদ্ধে তারা ব্যাপক ও ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম এবং এর পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন ও অনুশোচনামূলক হতে পারে।”
আপনার কমেন্ট