রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ - ১২:৪১
মাবআসের দিন শয়তানের চিৎকার 

হাওজা / ইমাম মুহাম্মাদ বাকির এক রেওয়ায়েতে ঈদে মাবআসের দিকে ইশারা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রেওয়ায়েতেটি "কুরবুল ইসনাদ" গ্রন্থ থেকে বর্ণনা করা হয়েছে। 
রেওয়ায়েতের পাঠ্য নিম্নরূপ:

وحدثنی مسعدة بن صدقة قال: حدثنی جعفر بن محمد، عن أبیه: إن إبلیس عدو الله رنّ أربع رنات: یوم لُعن، ویوم اُهبط إلی الارض، ویوم بعث النبی صلی الله علیه وآله، و یوم الغدیر.

হজরত ইমাম মুহাম্মাদ বাকির (আ.) থেকে বর্ণিত:
আল্লাহর শত্রু "শয়তান" চারবার (লজ্জিত) চিৎকার করলো:
১- ওই দিন যখন সে অভিশপ্ত হয়েছিল
২- যে দিন তাকে জমিনে পাঠানো হয়েছিল
৩- মহানবীর (সা.) বে'সাতের দিন
৪- গাদিরের দিন

কোরবুল ইসনাদ, সংকলন হিমইয়ারি, পৃষ্ঠা ৯-১০, হাদীস ৩০, ছাপাখানা মোয়াসসেসা আলে আল বাইত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha