সোমবার ২৬ জানুয়ারী ২০২৬ - ১৪:৪৬
ইরানের নৌপ্রধান: দেশরক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত

ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি দেশের নিরাপত্তা সুরক্ষা এবং শত্রুর মোকাবেলায় সশস্ত্র বাহিনীর পূর্ণ ও সক্রিয় প্রস্তুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর নৌবাহিনীর এই কমান্ডার সোমবার তেহরানে ইমাম আলী (আ.) অফিসার্স বিশ্ববিদ্যালয়ের সামরিক শিক্ষার্থীদের এক সমাবেশে ভাষণদানকালে এ সব কথা বলেন।

তিনি বিশ্ব সমুদ্রপথে ইরানের নৌবহরের নিয়মিত উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, দূরবর্তী সমুদ্রে ইরানি নৌবাহিনীর এই অগ্রসর অবস্থান অন্যান্য দেশের জনগণের কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা, আর কুলাঙ্গার রাষ্ট্রগুলোর জন্য একটি সুস্পষ্ট সতর্কবার্তা বহন করে।

অ্যাডমিরাল ইরানি সামুদ্রিক কূটনীতির গুরুত্ব এবং প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে পারস্পরিক সহযোগিতার ওপর আলোকপাত করেন। তিনি জোর দিয়ে বলেন, “ইরানের নৌশক্তি কেবলমাত্র প্রতিরক্ষামূলক ভূমিকায় সীমাবদ্ধ নয়; এটি এই অঞ্চলের স্থিতিশীলতার একটি স্তম্ভ হিসেবেও কাজ করে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha