শুক্রবার ৩০ জানুয়ারী ২০২৬ - ২৩:১৩
মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তার বৈঠক

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব আলী লারিজানি শুক্রবার মস্কোর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বৈঠকটির বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, “শুক্রবার সন্ধ্যায় আমাদের দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে বৈঠক করেন।”

তিনি আরও বলেন, “বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ—বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা জোরদার—নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে উভয় পক্ষ মতবিনিময় করেছে।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha