রবিবার ৮ ফেব্রুয়ারী ২০২৬ - ১৩:১০
ইরান ইস্যুতে পিছু হটলো যুক্তরাষ্ট্র,

ইরানে সামরিক হামলার হুমকি দিয়ে সাত সমুদ্র পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর ও যুদ্ধযান উপস্থিত করলেও শেষ পর্যন্ত কোনো আক্রমণ চালাতে পারেনি যুক্তরাষ্ট্র।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

প্রতিবেদন: মুস্তাক আহমদ

 (আলোচনার টেবিলে বাধ্য হলো ওয়াশিংটন)

ইরানে সামরিক হামলার হুমকি দিয়ে সাত সমুদ্র পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর ও যুদ্ধযান উপস্থিত করলেও শেষ পর্যন্ত কোনো আক্রমণ চালাতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং ইরানি প্রতিরোধ ও কৌশলগত চাপের মুখে ভূমধ্যসাগর অঞ্চল থেকে প্রায় ১৪০০ কিলোমিটার পিছিয়ে যেতে বাধ্য হয় মার্কিন সামরিক উপস্থিতি—এমনটাই দাবি করছে আঞ্চলিক পর্যবেক্ষক ও ইরানি গণমাধ্যম।
দীর্ঘদিন ধরে “সব বিকল্প টেবিলে আছে” বলে হুমকি দেওয়া যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সরাসরি সংঘাতের পথ থেকে সরে এসে আলোচনার পথ বেছে নেয়। কূটনৈতিক সমাধানের লক্ষ্যে প্রথমে তুরস্কে আলোচনায় বসার প্রস্তাব দেয় ওয়াশিংটন।
তবে ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তুরস্ককে নিরপেক্ষ আলোচনাস্থল হিসেবে মানতে রাজি হয়নি তেহরান। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, ন্যাটোভুক্ত কোনো দেশে তারা আলোচনায় বসবে না। এর পরিবর্তে ইরান ওমানকে আলোচনার জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য স্থান হিসেবে প্রস্তাব দেয়।
শেষ পর্যন্ত ইরানের এই শর্ত মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের দাবি, ওয়াশিংটন ওমানে আলোচনায় বসতে সম্মত হয়েছে—যা আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত পিছু হটা হিসেবেই দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সামরিক শক্তির প্রদর্শন সত্ত্বেও যুক্তরাষ্ট্র যে সব ক্ষেত্রে নিজের শর্ত চাপিয়ে দিতে পারে না, ইরান ইস্যুতে তা আবারও স্পষ্ট হলো।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha