হাওজা নিউজ এজেন্সি: চিঠিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক পদক্ষেপের হুমকিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য বক্তব্য ও সামরিক প্রস্তুতি অঞ্চলকে নতুন সংকট ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
ইরান জানিয়েছে, তারা যুদ্ধ চায় না এবং কূটনৈতিক পথেই সংকট সমাধানের পক্ষে। তবে কোনো সামরিক হামলা হলে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে উপযুক্ত ও সমানুপাতিক জবাব দেওয়া হবে।
একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে বলপ্রয়োগের হুমকি থেকে বিরত রাখতে এবং পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নেওয়ার আগেই জরুরি পদক্ষেপ নিতে হবে।
আপনার কমেন্ট