বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী ২০২৬ - ০৯:১৮
গাজায় নিহতের সংখ্যা ৭২,০৮২ জনে পৌঁছেছে: স্বাস্থ্য মন্ত্রণালয়

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৭২,০৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: মন্ত্রণালয়ের তথ্যমতে, একই সময়ের মধ্যে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭১,৭৬১ জনে।

বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় আরও ৯ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং নতুন করে ৪ জন আহত হয়েছেন।

এদিকে, এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন; তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৫ সালের ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত ৬১৮ জন নিহত এবং ১,৬৬৩ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৭৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha