বৃহস্পতিবার ৫ মার্চ ২০২৬ - ১২:০৬
ইরানের প্রতিশোধমূলক হামলায় ৫০০ মার্কিন সেনা নিহত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সেক্রেটারি আলী লারিজানির মতে, ইহুদিবাদী দখলদার ইসরায়েল ও তার সহযোগী সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসনের জবাবে ইরানের প্রতিশোধমূলক হামলায় ৫০০-এরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: গতকাল বুধবার আলী লারিজানি তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, এটি ছিল নেতানিয়াহুর কৌতুকপূর্ণ অভিনয় যা ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কাপুরুষুত্ব এবং অনৈতিক দ্বন্দ্বে আকৃষ্ট করেছিল।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আমেরিকানদের উদ্দেশ্যে যোগ করেছেন, গত কয়েক দিনে  ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে, “এটি কি আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল ফার্স্ট- নীতি?”

আলী লারিজানি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, আমাদের শহীদ নেতা ইমাম খামেনেয়ীকে হত্যার জন্য অবশ্যই উচ্চ মূল্য দিতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha