হাওজা নিউজ এজেন্সি: রবিবার নিজের এক্স (X) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কালিবফ লিখেছেন, “ট্রাম্প আগে বলেছিলেন তেলের দাম খুব বেশি বাড়বে না। কিন্তু দাম বেড়ে যাওয়ার পর এখন তিনি বলছেন, শিগগিরই তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা হবে।”
তিনি আরও বলেন, “যদি একই গতিতে যুদ্ধ চলতে থাকে, তাহলে তেল না বিক্রি করা যাবে, না উৎপাদন করা সম্ভব হবে।”
ইরানের পার্লামেন্ট স্পিকার কালিবফের দাবি, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিভ্রান্তিকর কল্পনার পেছনে ছুটতে গিয়ে ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থই নয়, বরং পুরো অঞ্চল এবং বিশ্বের অন্যান্য দেশের স্বার্থও ক্ষতিগ্রস্ত করছেন।”
তিনি আরও বলেন, “আপনারা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) যুদ্ধ শুরু করেছেন, কিন্তু এর সমাপ্তি ঘটাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান।”
শেষে ট্রাম্পকে উদ্দেশ করে কালিবফ মন্তব্য করেন, “আপনি হয়তো জানতে চাইবেন—কীভাবে? সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। পরের প্রশ্ন করুন।”
আপনার কমেন্ট