হাওজা নিউজ এজেন্সি: বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে আল-হুথি ইরানের সশস্ত্র বাহিনী এবং আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এসব বাহিনী আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলে কঠোর জবাব দিয়েছে।
তিনি আরও বলেন, লেবাননের হিজবুল্লাহর ভূমিকা অত্যন্ত কার্যকর ছিল। তাদের অভিযানের গতি এবং দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা শত্রুপক্ষকে বিস্মিত করেছে।
আল-হুথি ইরাকের ইসলামি প্রতিরোধ গোষ্ঠীগুলোর ভূমিকাও তুলে ধরেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই তাদের ঐক্য ও সমন্বয় স্পষ্ট হয়ে ওঠে।
তিনি জানান, ইয়েমেনি ফ্রন্টও প্রতিরোধ অক্ষের যৌথ অভিযানে অংশ নেয়। তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং লোহিত সাগরকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহারের সুযোগ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিরত রাখতে ভূমিকা রেখেছে।
মার্কিন–ইসরায়েলি হামলার প্রসঙ্গে আল-হুথি বলেন, ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনের লক্ষ্যগুলোর একটি ছিল সমগ্র ইসলামী বিশ্বের বিরুদ্ধে একটি বিপজ্জনক জায়নবাদী পরিকল্পনা বাস্তবায়ন করা।
তিনি ইরানের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন ঘাঁটিগুলোর ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালী বন্ধ করার সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টির ক্ষেত্রে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার।
আপনার কমেন্ট