হাওজা নিউজ এজেন্সি: ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বলেন, “আজ প্রতিরোধ ফ্রন্ট পূর্বের যেকোনো সময়ের তুলনায় অধিক শক্তিশালী।”
তিনি আরও বলেন, “প্রতিরোধ ফ্রন্ট ঐক্যবদ্ধ ও সুসংহত, এবং তাদের ঐক্য ও সংহতি তুলনাহীন। সায়োনিস্ট শাসনব্যবস্থা মনে করে যে প্রতিরোধ কাঠামোর ওপর চাপ প্রয়োগ, তাদেরকে শহীদ করা এবং নিরপরাধ, নিপীড়িত মানুষকে লক্ষ্যবস্তু বানানোর মাধ্যমে তারা প্রতিরোধকে দুর্বল, পরাজিত বা আত্মসমর্পণে বাধ্য করতে পারবে।”
জেনারেল কায়ানি জোর দিয়ে বলেন, “প্রতিরোধের সংস্কৃতি এমন যে যত বেশি চাপ আসে, তারা ততই দৃঢ়, অটল এবং আরও শক্তিশালী হয়ে ওঠে।”
আপনার কমেন্ট