হাওজা নিউজ এজেন্সি: মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বলেছেন, নৌ অবরোধ অব্যাহত থাকলে ইরান পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে সব ধরনের রপ্তানি ও আমদানি কার্যক্রম বন্ধ করে দেবে।
বুধবার এক বিবৃতিতে আব্দুল্লাহি বলেন, “যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে অবৈধ নৌ অবরোধ জারি রাখে এবং ইরানি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে তা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল হবে। সে ক্ষেত্রে দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে কোনো রপ্তানি–আমদানি কার্যক্রম চলতে দেবে না।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ইরান দৃঢ় ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
আপনার কমেন্ট