হাওজা নিউজ এজেন্সি: খুলনায় জ্যামিয়াতে মুহিব্বিনে আহলে বাইত (আ.), বাংলাদেশের উদ্যোগে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাত স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্র খুলনার সম্মানিত অধ্যক্ষ ও শিয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। এছাড়াও খুলনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেমগণ অনুষ্ঠানে যোগ দেন, যা কর্মসূচিকে আন্তমাজহাবিক সৌহার্দ্যের রূপ দেয়।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর জীবন, চরিত্র, আদর্শ ও ইসলামী বিপ্লবে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তাঁর আত্মত্যাগ, নেতৃত্ব ও নীতিনিষ্ঠতা মুসলিম সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে। বক্তারা আরও উল্লেখ করেন যে, ন্যায়, সত্য ও মানবকল্যাণের পথে অবিচল থাকার জন্য তাঁর আদর্শ থেকে শিক্ষা নেওয়া জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ। কর্মসূচির শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্র ইরান ও এর জনগণের নিরাপত্তা এবং শত্রুতার হাত থেকে হেফাজতের জন্যও দোয়া করা হয়।
আপনার কমেন্ট