রবিবার ১৯ এপ্রিল ২০২৬ - ১২:৫৯
ইরান পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব চায়

ইরানের রাজধানী তেহরানের মেয়র আলীরেজা জাকানি বলেছেন, ইরান এমন একটি বিশ্ব চায় যেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানসহ বিশ্বের প্রতিটি দেশেরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির সর্বোচ্চ ব্যবহার করার অধিকার রয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: তেহরানের ১০ নম্বর জেলার শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে জাকানি বলেন, “শত্রুপক্ষ যদি মনে করে যে তারা আমাদের প্রিয় নেতাকে শহীদ করতে পারে এবং পরে যখন খুশি যুদ্ধবিরতি বা যুদ্ধ ঘোষণা করবে, তবে তারা ভুল করছে। তাদের অবশ্যই এর জন্য জবাবদিহির মুখোমুখি হতে হবে।”

তিনি আরও বলেন, “আজ পারমাণবিক ইস্যুটি আবারও আলোচনার টেবিলে আসা দরকার। তবে আমাদের প্রধান দাবি হচ্ছে—বিশ্বকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করা। এই দাবিই আমাদের তাদের সামনে জোরালোভাবে উত্থাপন করতে হবে।” এখানে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান শান্তি আলোচনার প্রসঙ্গ উল্লেখ করেন।

জাকানি স্মরণ করিয়ে দেন, “আলোচনার অপর পক্ষ যুক্তরাষ্ট্র—যে দেশটি জাপানে পারমাণবিক বোমা ব্যবহার করে ইতিহাসে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের একমাত্র উদাহরণ সৃষ্টি করেছে।”

তিনি বলেন, “তারা আমাদেরকে নির্দেশ দিতে এবং শিক্ষা দিতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানেই আমাদের তাদের মুখোমুখি দাঁড়াতে হবে। আমরা পারমাণবিক অস্ত্রমুক্ত একটি বিশ্ব চাই, এবং ইরানসহ প্রতিটি দেশেরই শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও শক্তির সর্বোচ্চ ব্যবহার করার অধিকার থাকা উচিত।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha