হাওজা নিউজ এজেন্সি: আইআরজিসির দাবি, জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই সমুদ্রে চলাচল করছিল এবং নেভিগেশন সিস্টেমে হেরফের করায় সামুদ্রিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এ কারণে হরমুজ প্রণালী এলাকায় জাহাজ দুটিকে আটক করে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।
ইরানের নৌবাহিনী স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি তারা বরদাস্ত করবে না। তাদের ভাষায়, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথকে তারা দেশের নিরাপত্তার ‘রেডলাইন’ হিসেবে বিবেচনা করে।
অঞ্চলটির পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান নৌপথ হওয়ায় জাহাজ আটকের ঘটনাকে অনেক বিশ্লেষক আঞ্চলিক উত্তেজনার সম্ভাব্য বৃদ্ধি হিসেবে দেখছেন।
আপনার কমেন্ট