হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ঢাকা, ২৭ এপ্রিল: ইরান ইসলামিক প্রজাতন্ত্রের সাংস্কৃতিক উপদেষ্টা সাইয়েদ রেজা মিরমোহাম্মদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদের সদ্য নিয়োগপ্রাপ্ত আবুল কালাম সরকারের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। এ সময় ‘আমেরিকা ও জায়নবাদী শাসনের চাপিয়ে দেওয়া যুদ্ধের মাত্রা ও পরিণতি’ বিষয়ক একটি যৌথ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা মিরমোহাম্মদি আবুল কালাম সরকারকে তাঁর নতুন দায়িত্ব পালনের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একজন অধ্যাপক হিসেবে এই পদে অধিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, “এই দায়িত্বে আমি তাঁর ক্রমাগত সাফল্য কামনা করছি। সাংস্কৃতিক উপদেষ্টা কার্যালয় উভয় পক্ষের মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
অনুষদের ডিন আবুল কালাম সরকার সাংস্কৃতিক উপদেষ্টা কার্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিষয়ক যেকোনো সহযোগিতায় সাদরস্বাগত জানান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।
উল্লেখ্য, আগামী মাসে যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করা হবে, যেখানে আমেরিকা ও ইসরাইল কর্তৃক আরোপিত যুদ্ধের বিভিন্ন দিক এবং তার আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব বিশ্লেষণ করবেন বিশেষজ্ঞরা। এতে ইরান ও বাংলাদেশের শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেবেন বলে আশা করা যায়।
আপনার কমেন্ট