হাওজা নিউজ এজেন্সি: মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-কে উদ্দেশ করে জেনারেল মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব হবে “দীর্ঘস্থায়ী ও কঠোর”।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর যে পরিণতি হয়েছে, একই পরিণতি অপেক্ষা করছে তাদের যুদ্ধজাহাজগুলোর জন্যও। মুসাভির ভাষায়, “আপনারা ঘাঁটির পরিণতি দেখেছেন, যুদ্ধজাহাজের পরিণতিও দেখবেন।”
ইরানি এই কমান্ডার জোর দিয়ে বলেন, শত্রুপক্ষ যদি দ্রুত বা সীমিত আকারের কোনো সামরিক অভিযানও পরিচালনা করে, তবুও ইরান তা “বেদনাদায়ক, দীর্ঘস্থায়ী ও সুদূরপ্রসারী” জবাবের মাধ্যমে প্রতিহত করবে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই মন্তব্য নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আপনার কমেন্ট