শুক্রবার ১৫ মে ২০২৬ - ১৫:১৭
ইমাম মাহদি (আ.)-এর রাষ্ট্রনীতি নিয়ে নতুন বই ‘ঈমাম মাহদির (আ.জ্জ.) রাষ্ট্রে এক পলক’–এর মোড়ক উন্মোচন

ইমাম মাহদি (আ.)-এর রাষ্ট্রনীতি নিয়ে নতুন বই ‘রাষ্ট্রে এক পলক’–এর মোড়ক উন্মোচন ইমাম মাহদি (আজ্জাল্লাহু তায়ালা ফারাজাহু)-এর ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও শাসনব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন বই ‘ঈমাম মাহদির (আ.জ্জ.) রাষ্ট্রে এক পলক’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আঞ্জুমান এ পাঞ্জাতানী প্রকাশনী কর্তৃক প্রকাশিত এই বইটি ইমাম মাহদী (আ.)-এর রাষ্ট্রচিন্তা, ন্যায়বিচার প্রতিষ্ঠার পদ্ধতি ও বিশ্বমানবতার কল্যাণে তাঁর আগমনের তাৎপর্য তুলে ধরে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আস সালামু আলাইকুম, প্রিয় পাঠকবৃন্দ,
আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আঞ্জুমান এ পাঞ্জাতানী প্রকাশনী প্রকাশ করেছে ইমাম মাহদি (আজ্জাল্লাহু তায়ালা ফারাজাহু)-এর রাষ্ট্র ও শাসনব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নতুন বই। বইটির নাম ‘ঈমাম মাহদির (আ.জ্জ.) রাষ্ট্রে এক পলক’। সম্প্রতি এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন

নতুন এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শিক্ষা ও সংস্কৃতির দুই বিশিষ্ট ব্যক্তিত্ব—

· হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শাহাবুদ্দিন মাশায়েখী – বাংলাদেশাস্থ আল মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান।
· হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী – বাংলাদেশ ওলামা সোসাইটির সম্মানিত সভাপতি ও ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ।

উভয়ই বইটির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য রাখেন।

বইয়ের বিষয়বস্তু

‘ঈমাম মাহদির (আ.জ্জ.) রাষ্ট্রে এক পলক’ বইটিতে ইমাম মাহদী (আ.)-এর  ন্যায়পরায়ণ রাষ্ট্রের বৈশিষ্ট্য, শাসনকাঠামো, ন্যায়বিচার প্রতিষ্ঠার পদ্ধতি এবং বিশ্বমানবতার কল্যাণে তাঁর আগমনের তাৎপর্য তুলে ধরা হয়েছে। বইটি ইসলামি চিন্তাজগতে ইমাম মাহদী (আ.)-বিষয়ক আলোচনায় একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রকাশনা সংশ্লিষ্টরা।

কীভাবে পাবেন?

যেকোনো পাঠক সবার আগে এই গুরুত্বপূর্ণ বই সংগ্রহ করতে পারেন। যোগাযোগের ঠিকানা নিচে দেওয়া হলো—

📞 ০১৬১৪-১৪৭২১৪ (কল অথবা হোয়াটসঅ্যাপ)
📞 ০১৭১৫-০০২২৮৮ (কল অথবা হোয়াটসঅ্যাপ)

দ্রুত সংগ্রহ করুন ‘ঈমাম মাহদির (আ.জ্জ.) রাষ্ট্রে এক পলক’—ইমাম মাহদী (আ.)-এর রাষ্ট্রচিন্তাকে জানার এক অনন্য সুযোগ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha