রবিবার ১৭ মে ২০২৬ - ২৩:৫৪
ইয়েমেন ইরান ও প্রতিরোধ আন্দোলনের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আল-কাসসাম ব্রিগেডের এক বিশিষ্ট কমান্ডারের শাহাদাতবার্তায় শোক জানিয়ে ফিলিস্তিনি জনগণ ও ইরান এবং লেবাননের প্রতি ইয়েমেনের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: রোববার (১৭ মে) এক বার্তায় আবদুল-মালিক আল-হুথি ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সংহতি প্রকাশ করেন। এর আগে শনিবার (১৬ মে) গাজায় ইজ্জাদ্দিন আল-হাদ্দাদ (আবু সুহাইব নামে পরিচিত) নামের কমান্ডারকে ইসরায়েলি শাসনগোষ্ঠী হত্যা করে।

আল-হুথি জোর দিয়ে বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসনের একটি বৃহত্তর ধারাবাহিকতার অংশ।

তিনি বলেন, “গাজার মানুষদের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর সংঘটিত ক্রমাগত অপরাধের ধারাবাহিকতার এটা আরেকটি উদাহরণ। এসব অপরাধের মধ্যে রয়েছে হত্যা, অবরোধ, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর নানা নির্যাতন এবং আল-আকসা মসজিদে হামলা।”

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আনসারুল্লাহ নেতা আরও বলেন, গাজার জনগণসহ অন্যান্য নিপীড়িত ফিলিস্তিনি, ইরান, লেবানন ও অন্যান্য অঞ্চলের মানুষের প্রতি সমর্থনে ইয়েমেনের অবস্থান অটল ও সুস্পষ্ট।

তিনি ইসরায়েলি শাসনগোষ্ঠীর এই আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, “ইসলামি উম্মাহর ওপর এই ইহুদিবাদী আক্রমণের বিরুদ্ধে আল্লাহর বিজয় সম্পর্কে আমাদের আস্থা অত্যন্ত প্রবল।”

আল-হুথি তার বার্তায় জোর দিয়ে আরও বলেন, “শেষ পর্যন্ত জিহাদ ও সংগ্রাম মুমিনদের বিজয় নিশ্চিত; সময় দীর্ঘ হোক বা সংক্ষিপ্ত, আল্লাহর বিজয় নিকটবর্তী। আর তিনি আমাদের জন্য যথেষ্ট এবং সর্বোত্তম অভিভাবক ও সাহায্যকারী।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha