হাওজা নিউজ এজেন্সি: মেজর জেনারেল আলী আবদুল্লাহি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করে বলেছেন, তারা যেন কোনো কৌশলগত ভুল বা ভুল মূল্যায়নের পুনরাবৃত্তি না করে।
তিনি জানান, শত্রুরা যেন জেনে রাখে—ইরান ও তার সশস্ত্র বাহিনী এখন অতীতের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও শক্তিশালী এবং তারা পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে।
জেনারেল আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষ যদি ইরানের ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে পুনরায় কোনো আগ্রাসন বা হামলা চালায়, তাহলে তার ‘দ্রুত, নির্ণায়ক, শক্তিশালী ও ব্যাপক’ জবাব দেওয়া হবে।
জেনারেল উল্লেখ করেন, আমেরিকান ও জায়নবাদী (ইসরাইলি) শত্রুরা বহুবার সাহসী ইরানি জাতি ও তার শক্তিশালী সশস্ত্র বাহিনীকে পরীক্ষা করেছে। তিনি আরও বলেন, ইরান প্রমাণ করে দিয়েছে যে, দৈবিক দৃঢ়তা ও ইচ্ছাশক্তির সাহায্যে এটি তার কর্তৃত্ব ও সক্ষমতা বাস্তব যুদ্ধক্ষেত্রে দেখিয়ে দেয়।
“আমাদের শত্রুরা আরেকটি ভুল করলে আমরা তাদের মুখোমুখি হবো সেসব শক্তি ও সামর্থ্য নিয়ে যা রমজানের চাপিয়ে দেওয়া যুদ্ধের (ইরান-ইরাক যুদ্ধ) সময়ের চেয়ে বহুগুণ বেশি। আমরা ইরানি জাতির অধিকার রক্ষায় পূর্ণশক্তি দিয়ে ঘাঁটি গড়ে তুলব এবং যেকোনো আগ্রাসীর হাত কেটে দেব,” সতর্ক করে বলেন জেনারেল।
আপনার কমেন্ট