হাওজা নিউজ এজেন্সি: ইতিপূর্বেও তিনি একাধিক সুন্নি মসজিদে গিয়ে বক্তব্য ও ঐক্যের আহবান জানিয়েছেন। এই প্রচেষ্টারই ধারাবাহিকতায় গত শুক্রবার জুমার নামাজে ঢাকার ঐতিহ্যবাহী লালকুঠি জামে মসজিদে উপস্থিত হয়ে তিনি বক্তব্য রাখেন। এই সময়ে তিনি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ক্ষুদ্র মতপার্থক্যকে ভুলে গিয়ে ইসলামের মূল শিক্ষা—ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ—কে সামনে রাখার সময় এখনই।

লালকুঠি মসজিদে পৌঁছালে মসজিদ কর্তৃপক্ষ তাঁকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা জানান এবং উপস্থিত সুন্নি মুসলমানরা তাঁকে সাদর সম্ভাষণ জানান। জনাব মাশায়েখির বক্তব্য উপস্থিত সকল শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করেন। এ সময় উপস্থিত শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে আন্তরিক সৌজন্য ও ভ্রাতৃত্ব স্থাপনের পথ সুগম হয়।

বক্তব্য শেষে তিনি মুসল্লিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তার এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ বাংলাদেশের মুসলিম সমাজে আরও ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

উল্লেখ্য, হুজ্জাতুল ইসলাম মাশায়েখি দীর্ঘদিন ধরে ইরান ও বাংলাদেশের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন রচনা এবং উভয় দেশের মুসলমানদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর কাজ করে যাচ্ছেন। তাঁর এই পদক্ষেপকে অনেকেই উপমহাদেশে শিয়া-সুন্নি সম্প্রীতির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
আপনার কমেন্ট