বুধবার ২৭ মে ২০২৬ - ১৮:২৩
ইরান: উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আলোচনার এজেন্ডায় নেই

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বাকেরি জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) উপ-সচিব আলী বাকেরি, যিনি মঙ্গলবার ১৪তম আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে অংশ নিতে রাশিয়ার রাজধানী মস্কো গিয়েছিলেন, বুধবার ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পারমাণবিক আলোচনার এজেন্ডায় নেই। “এই বিষয়টি আলোচনার সূচিতে নেই।”

বাকেরির মন্তব্যের আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী ৬০ শতাংশ সমৃদ্ধ ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়ামের ভবিষ্যৎ পরিণতি প্রসঙ্গে বলেছিলেন, “পারমাণবিক বিষয়গুলোর ক্ষেত্রে এটি খুব স্পষ্ট যে, আমরা এনপিটি’র (পারমাণবিক অপ্রসারণ চুক্তি) সদস্য এবং সদস্য হিসেবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আমাদের আছে।”

বাকায়ূ আরও বলেন, “ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পর্কেও আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কার করে দিয়েছি। আমরা যদি এই পর্যায়ে এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে আলোচনা চূড়ান্ত করতে পারব না। কারণ আমরা আগেই এই পথে হেঁটেছি এবং মতপার্থক্য এত বড় ছিল যে আমরা সেগুলো চূড়ান্ত করতে পারিনি।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha