হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, টোকিও, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম মেট্রো স্টেশন ‘শিনজুকু’ সোমবার সাক্ষী থাকল এক অনন্য দৃশ্যের। ‘প্রতিরোধ, আত্মত্যাগ ও বিজয় দিবস’ উপলক্ষে ইরানের প্রতি সংহতি জানাতে জাপানের রাজধানী টোকিওর এই প্রাণকেন্দ্রে জমায়েত হন জাপানি নাগরিক, ইরান প্রবাসী ও যুদ্ধবিরোধী সামাজিক গোষ্ঠীর সদস্যরা।
‘ইরান-মা’ অ্যাসোসিয়েশনের আহ্বানে একত্রিত মানুষ
স্থানীয় সময় রোববার শিনজুকু স্টেশনের সামনে এক প্রতীকী সমাবেশের আয়োজন করে প্রবাসী ইরানি ও রমজান যুদ্ধের সন্তানদের সংগঠন ‘ইরান-মা অ্যাসোসিয়েশন’। এতে অংশ নেন জাপানে অবস্থানরত ইরানি অভিবাসী, স্থানীয় জাপানি নাগরিক, ইরান সংস্কৃতির অনুরাগী এবং বিভিন্ন যুদ্ধবিরোধী সংগঠনের সদস্যরা।
স্লোগানে ‘শান্তি’, বিদায় ‘ক্ষমতার জুলুম’
সবাই মিলে উচ্চৈঃস্বরে স্লোগান তোলেন-"ইরানের জন্য শান্তি" এবং "ক্ষমতালোভী শক্তির জুলুম প্রত্যাখ্যান করো"। বক্তারা বিশ্বব্যাপী স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি ইরানের ওপর যেকোনো প্রকার চাপ ও আগ্রাসনের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলে ধরেন।
জনবহুল টোকিওর হৃদয়ে জাপান-ইরান বন্ধুত্বের বার্তা
শিনজুকু স্টেশনটি প্রতিদিন লাখ লাখ যাত্রীর পদচারণায় মুখরিত। সেই জনসমুদ্রে দাঁড়িয়ে এই সমাবেশ আয়োজকরা জানান, তারা শুধু ইরানের জনগণের প্রতি সংহতি জানাতেই আসেননি, বরং যেকোনো সংঘাত ও শক্তি প্রদর্শনের নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার গুরুত্বও তুলে ধরেছেন।
প্রতিনিধি দফতরের প্রতিবেদন
ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশনের গণমাধ্যম শাখা জানায়, জাপানে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক প্রতিনিধি দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই শান্তিপূর্ণ সমাবেশ ইরান ও জাপানের সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আপনার কমেন্ট