বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ - ১৩:০৩
কুমারপুরের মসজিদে আহলে বাইতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

কুমারপুরের মসজিদে আহলে বাইতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির হুসাইন নাজাফি ইমামতি করে কুরআনের আয়াত «وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ» -এর ওপর বিশেষ আলোচনা করেন, যেখানে এলাকার মুমিনিনগণ অংশগ্রহণ করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ভারত, পস্চিম বঙ্গ, কুমারপুর, ২৮ মে: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমারপুরের মসজিদে আহলে বাইতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির হুসাইন নাজাফি।

ঈদের নামাজের পর জ্জাতুল ইসলাম মাওলানা মুনির হুসাইন নাজাফি তার খুতবায় কুরআনের মহান বাণী «وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ» (ওয়া ফাদাইনাহু বিধিবহিন আযীম) - অর্থাৎ "আর আমি এক মহান কুরবানীর মাধ্যমে তাকে মুক্ত করলাম" - এই আয়াতটিকে কেন্দ্র করে বিশেষ আলোচনা করেন।

তিনি হজরত ইবরাহিম (আ.)-এর আত্মত্যাগ ও তার প্রেক্ষাপটে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মহান কুরবানীর তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্যে কুরবানির আসল শিক্ষা হলো আল্লাহর নির্দেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য ও ত্যাগের মহিমা।

ঈদের জামাতে এলাকার মুমিনিনগণ উপস্থিত হয়ে ধর্মীয় অনুভূতিতে উদ্ভাসিত হন। নামাজ শেষে তারা পরস্পর কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha