হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
প্রিয় শ্রোতা,
আমরা প্রায়ই দেখি, ধর্ম নামক পবিত্র বস্তুটিকে অনেকে নিজের মতো করে সংজ্ঞায়িত করেন। কেউ ধর্মকে করেন অস্ত্র, কেউ করেন বাণিজ্যের পণ্য। কিন্তু প্রকৃত ধর্ম কি কখনো অমানবিক হতে শেখায়? কখনো কি ধর্ম ঘৃণা, হিংসা আর প্রতিহিংসার পথ দেখায়?
আজকের এই কবিতাটি লেখক মুক্তার হোসেন শাহ'র কলম থেকে উঠে এসেছে। এটি সেই ‘ধার্মিক’কে প্রশ্ন করে, যার ধর্মে স্থান নেই প্রেম আর মানবতার; বরং রয়েছে কেবল আচার-আড়ম্বর, গোঁড়ামি আর ক্ষমতার পূজা। কবি এখানে ধর্মের মূল সত্য উদঘাটন করতে চেয়েছেন—যে মানবতাই ধর্ম, আর ক্রোধ বা হিংসা নয়।
সবাইকে সচেতন করে বলছি, বিবেককে জাগিয়ে তুলুন। অপধর্মের হাত থেকে সত্যিকারের ধর্মকে বাঁচান।
সাবধানতার সুরেই উপস্থাপন করছি— 'ওহে ধার্মিক'।
ওহে ধার্মিক
ওহে ধার্মিক ,
তোমার ধর্ম কি শেখায় অধর্ম ?
ওহে ধার্মিক
তোমার ধর্ম কি শেখায় কুকর্ম?
ওহে ধার্মিক
তোমার ধর্ম কি শেখায় অমানবতা?
ওহে ধার্মিক
তোমার কি জানা আছে ধর্মের মুল ?
ওহে ধার্মিক
তোমার কি জানা আছে ধর্মের শুল?
ওহে ধার্মিক
তোমার কি জানা আছে, খাচ্ছো যে গুল?
ধর্ম না জেনে ধর্মের নেতা
বড়ই বিপদ ধর্মের সেটা।
সময় থাকিতে ধর্ম বাঁচাতে।
বিবেক কোরো সজাগ।
ধর্মটাকে তুলে দিওনা
ধর্মের নামে যে করিছে মজাক
শুকর্ম ধারণ করিলে ধার্মিক হওয়া যায়
কুকর্ম ধারণ করিলে নরক পাওয়া যায়
প্রেম বিলালে, তবে তো তুমি ধার্মিক
ক্রোধ ছড়ালে নয়।
প্রেম ছেড়ে যে কয়, ধর্মের গান
সে কভু নয় ইনসান।
ধর্ম কখনও বন্ধু, ছড়ায় না তো ক্রোধ
ধর্মের নামে কর কিসের প্রতিশোধ।
মানবতাই আসল ধর্ম , মানব ছাড়া নয়
মানব হত্যা করা, কোন ধর্মে কয়?
মানবতাই ধর্মের মূল, সকল ধর্মে কয়
মানুষ মেরে করছো বীথাই তুমি পুন্নেরই খয়
ধর্মের নামে খিল্লী উড়ায়, নর পিশাচের দল
ধর্মের নামে মূর্খ সব বাঁধে শুধু দলবল
বিবেক নামের বস্তু যাদের , নাইকো মাথার ভেতর
ঝান্ডা কাঁধে বেরিয়ে পড়ে, আস্থা নেতার উপর
ওই আমাদের মাথার মনি,ওই আমাদের সব
ওর কথাতে জ্বালিয়ে দেবো , যাহা আছে সব
কবি: মুক্তার হোসেন শাহ
আপনার কমেন্ট