হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের বিপ্লবী নেতা (রাহবার) হজরত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ি (রহ.) শুধু একটি রাষ্ট্রের নেতৃত্বের প্রতীক নন, বরাং মুসলিম উম্মাহর স্বাধীনতা, প্রতিরোধ ও আত্মমর্যাদার অনুপ্রেরণা। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর, সত্যের পথে অটল থাকার এবং শত্রুর মোকাবিলায় বীরত্বের এক অনন্য দলিল।
'মুক্তার হোসেন শাহ' রচিত “রাহবার কামনায়ই” কবিতাটি ঠিক সেই মহান ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক আবেগময় প্রকাশ। কবি এখানে রাহবারকে ‘হীরার খনি’, ‘সত্যের কাণ্ডারী’ এবং ‘মহাবীর’ আখ্যায় ভূষিত করেছেন, যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। খামেনেয়ির চরিত্রে কবি দেখেছেন আলীর বংশের সেই সাহসিকতা, যা বদরের ময়দান থেকে খাইবার পর্যন্ত ইতিহাসের সাক্ষী। শত্রুর চোখে তিনি ‘মহা প্রলয়’, আর মুমিনের চোখে তিনি ‘নয়নের মনি’।
এই কবিতাটি কেবল একজন নেতাকে হারানোর বেদনার গাথা নয়; বরং তাঁর দেখানো পথকে সামনে রেখে বুক ফুলিয়ে চলার অঙ্গীকার। ‘রাহবার কামনায়ই’—অর্থাৎ রাহবারের ইচ্ছাতেই কবি তাঁর অনুভূতির বাঁধ ভাঙিয়ে দিয়েছেন, যেখানে ফিলিস্তিন, লেবানন ও গাজা থেকে শুরু করে বিশ্বের সব মজলুমের কণ্ঠে ধ্বনিত হয়- "বিজয় আসবেই"।
রাহবার খামেনেয়ি
খামনায়ই তুমি হীরার ক্ষণি
তোমায় কে চিনিতে পারে
তোমায় চিনার লাগি
দক্ষ জহরি লাগে
সত্যের কান্ডারী তুমি
তুমি ছিলে মহাবীর
জুলুমের কাছে তুমি কভু
নত করোনি শির।
তোমার শিরা উপশিরায় ছিল
খানদানি বীর।
তুমি ছিলে মোর রাহবার
সন্তান সেই আলীর।
শত্রুর কাছে ছিলে তুমি
মহা প্রলয়
যার ললাটে লেখাছিলো
শুধুই বিজয় ।
তোমায় হারিয়ে মোরা
যদিও এতিম
তবুও বুক ফুলিয়ে বলি
তুমি মোদের থিম।
লাখো কোটি যুবকের তুমি
নয়নের মনি
অন্যায় রুখে দিতে কভু
পিছু হাটনি।
সালাম জানাই হাজারো তোমায়
ওহে মহান রাহবার
দুশমনদের দেখালে তুমি
আরও একবার খাইবার
কবি: মুক্তার হোসেন শাহ
আপনার কমেন্ট