সোমবার ৮ জুন ২০২৬ - ১০:২১
যশোরে ইনকিলাব-এ-মাহদী (আ.ফা.) মিশনের উদ্যোগে ঈদে গাদীর দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যশোরে পবিত্র ঈদে গাদীর দিবস পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ইনকিলাব-এ-মাহদী মিশনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আল-মুস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শাহাবুদ্দিন মাশায়েখী রা’দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ইমামতের দর্শন ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ইমামতের আদর্শ ও বিশ্বাস মুসলিম সমাজকে ঐক্য, সাহস, ন্যায়পরায়ণতা এবং সত্যের পথে পরিচালিত করে। বর্তমান বিশ্বের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় ইমামতের শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইমামতের প্রতি বিশ্বাস মানুষের মধ্যে দায়িত্ববোধ, আত্মত্যাগ এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের শক্তি সঞ্চার করে।

যশোরে ইনকিলাব-এ-মাহদী (আ.ফা.) মিশনের উদ্যোগে ঈদে গাদীর দিবস পালিত

তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “যে ব্যক্তি তার যুগের ইমামকে না চিনে মৃত্যুবরণ করল, সে জাহেলিয়াতের মৃত্যু বরণ করল।” এ সময় তিনি ইমামে যামানা হযরত ইমাম মাহদি (আ.ফা.)-কে চেনা, তাঁর প্রতি আনুগত্য প্রকাশ এবং তাঁর আদর্শ অনুসরণের গুরুত্ব সম্পর্কে উপস্থিত শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

যশোরে ইনকিলাব-এ-মাহদী (আ.ফা.) মিশনের উদ্যোগে ঈদে গাদীর দিবস পালিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনকিলাব-এ-মাহদী(আ.ফা.) মিশনের পরিচালক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সুধীজন অংশগ্রহণ করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha