মঙ্গলবার ৯ জুন ২০২৬ - ১১:২৫
ট্রাম্প ও জায়নবাদীদের রক্ত ঝরানো ইমাম মাহদী (আ.ফা.)-এর দাবি

ইরানের শীর্ষ মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি। তিনি বিদেশি আগ্রাসন ও দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ট্রাম্প ও জায়নবাদীদের রক্ত ঝরানো ইমাম মাহদী (আ.ফা.)-এর দাবি!

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি এক গুরুত্বপূর্ণ ভিডিওবার্তায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি শুরুতে ইসলামি উম্মাহ এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঐক্য ও সংহতি রক্ষার আহ্বান
তিনি বলেন, “আমরা এখন এক বড় পরীক্ষার দ্বারপ্রান্তে অবস্থান করছি। আমাদের সতর্ক থাকতে হবে এবং ঐক্য ও সংহতি সম্পূর্ণভাবে বজায় রাখতে হবে। যদি সামান্য কষ্টও থাকে, তবে সামনে অগণিত কল্যাণ ও সাফল্য অপেক্ষা করছে।”

দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি বলেন, “বিদেশি শক্তি এ দেশ, এ ভূখণ্ড এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমাদের মাটি ও ভূখণ্ড আমাদের সম্মান এবং আমাদের অস্তিত্বের অংশ।”

তিনি আরও বলেন, “ইমাম জাফর সাদিক (আ.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, কেউ যদি আমাদের সম্পদ, ভূখণ্ড বা দেশের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে আমরা কী করব? তিনি উত্তরে বলেন, ‘তাকে হত্যা কর; তার রক্তের দায়ভার আমার ওপর।’”

‘ট্রাম্প ও জায়নবাদীদের রক্তপাত ইমাম মাহদী (আ.ফা.)-এর দাবি’
নিজ বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে জায়নবাদী ও ট্রাম্পের মতো ব্যক্তিদের রক্তপাত ইমাম মাহদী (আ.ফা.)-এর দাবি। ‘জায়নবাদীদের বিরুদ্ধে যুদ্ধ কর; তার রক্তের দায়ভার আমার ওপর।’ ইমাম মাহদী (আ.ফা.)-এর বক্তব্য হলো—অত্যাচারী আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ কর; তার রক্তের দায়ভার আমার ওপর।”

জনগণ ও দেশের রক্ষকদের প্রতি শুভেচ্ছা
বক্তব্যের শেষাংশে তিনি দেশের জনগণ, নিরাপত্তা বাহিনী এবং প্রতিরক্ষায় নিয়োজিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, “আল্লাহ, তাঁর রাসূল (সা.), আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব (আ.), ইমাম জাফর সাদিক (আ.) এবং ইমাম মাহদী (আ.ফা.)-এর সালাম আপনাদের ওপর বর্ষিত হোক; কারণ আপনারাই আল্লাহর দ্বীনের রক্ষক।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha