হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ মঙ্গলবার জায়নবাদী সেনাবাহিনী সুর শহরের বাসিন্দাদের এবং এর পার্শ্ববর্তী এলাকা ও ক্যাম্পের লোকজনকে এই হুমকি দেয়। তারা অবিলম্বে ওই এলাকা খালি করার নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে, আজ বিভিন্ন সংবাদমাধ্যম দক্ষিণ লেবাননের সুর জেলার ‘আল-আব্বাসিয়া’ ও ‘আর-রামাদিয়া’ শহরে দখলদার ইসরায়েলি যুদ্ধবিমানের হামলার খবর নিশ্চিত করেছে।
আল-মায়াদিন নেটওয়ার্ক সুর জেলার ‘আর-রাবি’ অঞ্চলে বোমাবর্ষণের খবর জানিয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, দখলদার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের নাবতিয়াহ শহরেও হামলা চালিয়েছে।
গত রাতে দক্ষিণ লেবাননের কালাউইয়াহ ও আল-কাতরানি শহরে ইসরায়েলি বাহিনীর কামানের গোলা বর্ষণের ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের সুর শহরে ইসরায়েলি বিমান হামলায় ৫ জন শহীদ হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন উদ্ধারকর্মী রয়েছেন।
আপনার কমেন্ট