হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আল্লাহর অশেষ মেহেরবানীতে ধর্মীয় অর্থে ক্রয়কৃত ৪নং মিউনিসিপ্যাল ট্যাং রোডে অবস্থিত ইসলামি শিক্ষা কেন্দ্রের জমিতে দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় তলায় নির্মাণ করা হয়েছে একটি সুসজ্জিত ইমামবাড়ী।
আজ ইমামবাড়ীটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মুমিন মুসলমানদের উদ্দেশ্যে বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া হয় জমি প্রাপ্তিতে অগ্রণী ভূমিকা রাখা মরহুম সৈয়দ গোলাম মোস্তফা সাহেবের অবদানের কথা। তাঁর অকৃত্রিম সহযোগিতার কারণেই এই শিক্ষাকেন্দ্রের জমি অধিগ্রহণ সম্ভব হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে মরহুম সৈয়দ গোলাম মোস্তফা সাহেব ও তাঁর পরিবারের সকল মরহুমদের জন্য পবিত্র ফাতেহাখানি ও দোয়া পরিচালনা করা হয়। উপস্থিত সবাইকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় স্মরণ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, এই ইসলামি শিক্ষাকেন্দ্রটি ধর্মীয় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দ্বিতীয় তলায় নির্মিত ইমামবাড়ীটি স্থানীয় মুমিনিনদের জন্য এক আধ্যাত্মিক সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার কমেন্ট